32.2 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

১ বৈশাখ নয় , কবে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস?

Aaj India Desk,কলকাতা: ১ বৈশাখ নয়, এবার ২০ জুনই সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’(West Bengal Day)। রাজ্যের নতুন বিজেপি সরকার প্রথমবার বড় আকারে এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশভাগের ইতিহাস এবং পশ্চিমবঙ্গ গঠনের পেছনের ঘটনাগুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিনের প্রধান অনুষ্ঠান হবে হুগলির তারকেশ্বরে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(NarendraModi) ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও দেশভাগের প্রেক্ষাপট তুলে ধরতে বিভিন্ন আলোচনা সভা, প্রদর্শনী এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

২০২৩ সাল থেকে তৎকালীন রাজভবন, বর্তমানে লোকভবনে ২০ জুন দিনটি পালন করা হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দিনটিকে স্বীকৃতি দেয়নি। পরিবর্তে ১ বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন করা শুরু হয়েছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসে ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

রাজ্যের মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলায় জেলাশাসককে চেয়ারম্যান করে বিশেষ কমিটি গঠন করা হবে। সেখানে থাকবেন পুলিশ সুপার, জেলা স্কুল পরিদর্শক, স্থানীয় সাংসদ ও বিধায়কেরা। দিবসটি সফলভাবে পালন করার জন্য জেলার স্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি বাধ্যতামূলকভাবে পালন করা হবে। তাঁর দাবি, তারকেশ্বরের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখেই সেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জন্ম, দেশভাগ এবং বাংলার ইতিহাসের নানা অধ্যায় সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন