33.1 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

মেসির গোল নেই, তবু দুরন্ত আর্জেন্টিনা! সুইসদের হারিয়ে সেমিফাইনালে নীল-সাদারা

Aaj India Desk,মুম্বই: লড়াইটা সহজ হবে না, সেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু ১০ জনের সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জিততেও যে এতটা ঘাম ঝরাতে হবে, তা হয়তো ভাবেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষভাগে জোড়া গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল নীল-সাদা বাহিনী। এবার শেষ চারের লড়াইয়ে তাদের সামনে ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আর্জেন্টিনাকে। বাঁ দিক থেকে একের পর এক আক্রমণ তৈরি করছিলেন । তাঁর নেওয়া কর্নার থেকেই প্রথমার্ধে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দুরন্ত হেডে বল জড়িয়ে দেন জালে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে দারুণভাবে ফিরে আসে সুইৎজারল্যান্ড। ৬৭ মিনিটে রদ্রিগেজ ও এনডোয়ের দুরন্ত বোঝাপড়া থেকে গোল শোধ করে সুইসরা। গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন এনডোয়ে। ম্যাচ ফের ১-১ সমতায় ফিরতেই চাপে পড়ে যায় আর্জেন্টিনা।

এরপরই আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। ৭২ মিনিটে আর্জেন্টিনার পারেদেসের সঙ্গে সংঘর্ষে জড়ান সুইস ফুটবলার এমবোলো। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সিদ্ধান্ত বদলান ম্যাচ অফিসিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকেই। ১০ জনের দলে পরিণত হয় সুইৎজারল্যান্ড। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিতর্ক।

একজন কম নিয়ে খেললেও দারুণ লড়াই চালিয়ে যায় সুইসরা। নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।

অবশেষে ১১১ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ১১০ মিনিটে বদলি হিসেবে নামা লোপেজের পাস থেকে গোল করে যান । সেই গোলেই কার্যত ভেঙে পড়ে সুইসদের প্রতিরোধ। এরপর অতিরিক্ত সময়ের সংযুক্তি সময়ে আরও একবার জালে বল জড়িয়ে দেন ।

মেসি গোল না পেলেও তাঁর দল পৌঁছে গেল সেমিফাইনালে। আগামী ১৫ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। এখন দেখার, ফাইনালের টিকিটও কি নিশ্চিত করতে পারে নীল-সাদা ব্রিগেড।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন