28.3 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

১৬ অগস্টের পর আর মিলবে না ভর্তুকি! কী করতে হবে এখনই জানুন

Aaj lndia Desk, নয়াদিল্লি:দেশের কোটি কোটি এলপিজি (LPG) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে তেল বিপণন সংস্থাগুলি। রান্নার গ্যাসের সংযোগ সচল রাখা এবং ভর্তুকির সুবিধা পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ করা বাধ্যতামূলক। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অগস্টের মধ্যেই সমস্ত গৃহস্থালি (Domestic) LPG গ্রাহককে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

এই নির্দেশের কথা ইতিমধ্যেই বিভিন্ন LPG সংস্থা গ্রাহকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানাতে শুরু করেছে। যাঁরা এখনও e-KYC করেননি, তাঁদের দ্রুত তা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে একাধিক সমস্যার মুখে পড়তে হতে পারে।

তেল বিপণন সংস্থাগুলির নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না হলে গ্রাহকরা ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের সুবিধা হারাতে পারেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে। ফলে গ্রাহকদের ভর্তুকি ছাড়াই সম্পূর্ণ বাজারদরে LPG সিলিন্ডার কিনতে হতে পারে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালি LPG সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।

e-KYC করার জন্য গ্রাহকদের একাধিক সুবিধাও রাখা হয়েছে। ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহকরা বাড়িতে বসেই IndianOil ONE অ্যাপ ব্যবহার করে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও এই কাজ করা যাবে। অনেক ক্ষেত্রে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে আসা ডেলিভারি কর্মীর মোবাইল অ্যাপের মাধ্যমেও e-KYC আপডেটের ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র অধীনে ভর্তুকি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। আগে উপভোক্তারা বছরে ৯টি LPG সিলিন্ডারে ভর্তুকি পেতেন। বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৪টি সিলিন্ডারে আনা হয়েছে। ফলে যাঁরা এই প্রকল্পের আওতায় ভর্তুকির সুবিধা নিতে চান, তাঁদের জন্যও সময়মতো e-KYC সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি।

সব মিলিয়ে, ১৬ অগস্টের আগে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ না করলে LPG ভর্তুকি পাওয়া, এমনকি গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নেওয়ার পরামর্শ দিচ্ছে তেল বিপণন সংস্থাগুলি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন