30 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

চন্দ্রনাথ খুনে নতুন মোড়! OLX-এর বিজ্ঞাপন থেকেই কি আততায়ীদের হাতে নম্বর?

Aaj lndia Desk ,কলকাতা: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তথা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের রহস্যমৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা। কে বা কারা যুক্ত এই খুনের সাথে? শুধুই কি ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র?তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

ধারণা করা হচ্ছে,দীর্ঘদিন ধরেই চন্দ্রনাথ রথের উপর নজর রাখা হচ্ছিল। তাঁর রুটিন, যাতায়াত, সময় সবকিছু যেন আগে থেকেই নখো-দর্পণে ছিল আততায়ীদের। খুনের কায়দা দেখে পুলিশেরও সন্দেহ, পুরো ঘটনাটি অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে।

কিন্তু আসল চমক আসে আততায়ীদের ব্যবহৃত গাড়ির সূত্র ধরেই। যে গাড়িতে চেপে আততায়ীরা এসেছিল, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ থেকে মেলে গাড়ির নাম্বার আর সেখান থেকেই মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র।সেটির খোঁজ করতে গিয়েই তদন্তকারীরা পৌঁছে যান উত্তরবঙ্গের শিলিগুড়িতে। কী সেই যোগ? কেনই বা শিলিগুড়ির সঙ্গে জুড়ে গেল এই হাইপ্রোফাইল খুনের তদন্ত?

গাড়ির রহস্য

খুনে ব্যবহৃত গাড়ির নম্বর ট্র্যাক করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। আরটিও রেকর্ডে দেখা যায়, নম্বরটি শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা জোসেফ ইউলিয়ামস নামে এক ব্যক্তির নামে।পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, আসল গাড়িটি এখনও তাঁর কাছেই রয়েছে। সম্প্রতি গাড়ি বিক্রির জন্য তিনি OLX-এ বিজ্ঞাপন দিয়েছিলেন,যেখানে নম্বর প্লেটের ছবিও ছিল। তদন্তকারীদের অনুমান, সেখান থেকেই নম্বর কপি করে নকল প্লেট বানানো হয়।সবচেয়ে রহস্যের বিষয়, আততায়ীদের গাড়ি এবং জোসেফের গাড়ির রঙ সহ মডেল সবই এক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন