28.5 C
Kolkata
Saturday, October 24, 2026
spot_img

পাতে ছত্রাক যুক্ত মটন-চিকেন! পুজোর পর ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে উঠে এলো ভয়ানক ছবি!

Aaj India Desk, কলকাতা : উৎসবের মরসুমে রসনাতৃপ্তির আশায় রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন মানুষ। কিন্তু সেই খাবারই যদি হয়ে ওঠে স্বাস্থ্যের ঝুঁকি? রান্নাঘরের ঝকঝকে সাজসজ্জা আর নামী প্রতিষ্ঠানের পরিচিতির আড়ালে কী রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠল সল্টলেকের এক ধাবায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের পর। ফ্রিজ খুলতেই সামনে এল মেয়াদোত্তীর্ণ পনির, আর মটন-চিকেনের মতো আমিষ খাবারে ছত্রাকের উপস্থিতি! অভিযোগ সামনে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। (Expired Food)

দুর্গাপুজো শেষ। সামনে কোজাগরী লক্ষ্মীপুজো এবং দীপাবলি বা কালীপুজো। উৎসবের মরসুমে খাবারের গুণমান যাচাই করতে শনিবার সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় একাধিক নামী রেস্তোরাঁ ও ধাবায় আচমকা অভিযান চালান রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। অভিযান চলাকালীন একটি পরিচিত ধাবার রান্নাঘর ও ফ্রিজ পরীক্ষা করতে গিয়ে একাধিক অনিয়ম নজরে আসে। (Expired Food)

আধিকারিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ফ্রিজে রাখা ছিল মেয়াদোত্তীর্ণ পনির-সহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী।সবচেয়ে উদ্বেগজনক বিষয়, রান্নার জন্য মজুত রাখা মটন ও চিকেনেও ছত্রাক বা ফাঙ্গাস দেখা যায়। এই ধরনের দূষিত খাবার খেলে খাদ্যে বিষক্রিয়া-সহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ফলে উৎসবের সময়ে রেস্তোরাঁয় খাবারের গুণমান ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী মজুত রাখার অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট ধাবার ট্রেড লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Expired Food)

উল্লেখ্য, দুর্গাপুজোর আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়েছিল পুরসভা এবং খাদ্য সুরক্ষা দপ্তর। সেই সব অভিযানে বাসি ও অস্বাস্থ্যকর খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করার পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল।উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কলকাতা পুরসভা ও রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের সেই নজরদারি ফের শুরু হতেই উঠে আসছে ভয়ংকর ছবি। তাই আপাতত বাইরে খাওয়া দাওয়া করতে হলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই যেতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন