35.8 C
Kolkata
Saturday, June 13, 2026
spot_img

‘দুয়ারে সরকারের’ ধাঁচে ব্লকে ব্লকে মেগা ক্যাম্প! কবে থেকে শুরু?

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলে এবার বিজেপি সরকারের নতুন জনকল্যানমূলক যোজনা (Public welfare schemes)। সরকারি সুযোগ-সুবিধা আমজনতার দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন বিজেপি সরকারের প্রকল্প, যার পোশাকি নাম জনকল্যাণ শিবির। নবান্ন সূত্রে খবর, নতুন সরকারের এটিই প্রথম বড় জনসংযোগ কর্মসূচি (Public welfare schemes)।

এই তিন দিনের শিবিরে সাধারণ মানুষ এক জায়গায় বসেই সরকারের ৫৫ ধরনের পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত সাহায্য পাবেন। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বহু আবেদনকারী ফর্ম পূরণ, নথি জমা এবং প্রকল্পের নিয়মাবলি বুঝতে সমস্যার মুখে পড়ছেন। সেই সমস্যার সমাধান করতেই এই শিবিরের আয়োজন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে এই শিবির?

নবান্ন সূত্রে খবর, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে এই বিশেষ শিবিরের (Public welfare schemes) আয়োজন করা হবে। যেখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ, নথি জমা, প্রকল্পের নিয়মাবলী বুঝতে যাঁদের অসুবিধা হচ্ছে তাদের সাহায্য করা হবে। এছাড়াও এই বিশেষ ক্যাম্পে রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের (Public welfare schemes) সুবিধা, তথ্য ও আবেদন সংক্রান্ত সহায়তা মিলবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং পিএম কিষান যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন আবেদন বা নাম নথিভুক্ত করার সুযোগও থাকবে।

শুধু প্রকল্পের আবেদনই নয়, আধার কার্ড, ভোটার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথির ভুল সংশোধন, আটকে থাকা আবেদন সংক্রান্ত অভিযোগ এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের ব্যবস্থাও থাকবে এই শিবিরে (Public welfare schemes)। প্রশাসনের মতে, তথ্যের অভাব বা জটিল প্রক্রিয়ার কারণে যাতে কোনও যোগ্য ব্যক্তি সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সরকারের কাজকে মানুষের আরও কাছে পৌঁছে দিতেই এই ‘মেগা জনসংযোগ’ কর্মসূচির আয়োজন করছে রাজ্যের নতুন সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন