32 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

একে একে খুলে ফেলা হচ্ছে মমতার ছবি! বদলে যাচ্ছে বিধানসভার অন্দরমহল

Aaj India Desk, কলকাতা: নতুন সরকার গঠনের আগে বিধানসভায় জোরকদমে চলছে প্রস্তুতির কাজ। প্রশাসনের তরফে আপাতত বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং ডেপুটি চিফ হুইপদের ঘর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘরগুলিতে এখন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ও শুক্রবার এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। নতুন সরকার শপথ নেওয়ার পর আবার স্বাভাবিকভাবে কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে বিধানসভার বিভিন্ন মন্ত্রীদের ঘর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সব ছবি খুলে ফেলা হয়েছে। পাশাপাশি গোটা বিধানসভা ভবনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কোথাও সুইচ বোর্ড খারাপ থাকলে তা সারানো হচ্ছে, কোথাও এসি বা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে সমস্যা থাকলে সেটাও মেরামত করা হচ্ছে। অর্থাৎ নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই পুরো ভবনকে প্রস্তুত করে তোলার কাজ চলছে জোরকদমে।

বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়েও বারবার পরিদর্শনে যাচ্ছেন পূর্ত দফতরের আধিকারিকরা। সেখানে কী কী পরিবর্তন দরকার, তা খতিয়ে দেখে কর্মীদের নতুন নির্দেশ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, ওই অ্যানেক্স বিল্ডিংয়েই তৈরি হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়। নিরাপত্তাও অনেকটাই বাড়ানো হয়েছে। গোটা বিধানসভা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর ঘরের করিডরের সামনেও বসানো হয়েছে বিশেষ পুলিশ প্রহরা।

আর মাত্র দু’দিন পরেই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই সংবিধান অনুযায়ী রাজ্যপাল আর এন রবি আগের সরকারকে ভেঙে দিয়েছেন। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর দফার (খ) উপদফার ক্ষমতা ব্যবহার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা বিজ্ঞপ্তি জারি করে পুরনো বিধানসভা ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন