29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

১৫ অগস্টের আগে UN রিপোর্টে বড়সড় সতর্কবার্তা! লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে AQIS?

Aaj India Desk, নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের (Independence Day) আগে রাষ্ট্রপুঞ্জের (UN) একটি বিশেষ রিপোর্ট ঘিরে নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ১৫ অগস্ট লালকেল্লায় (Red Fort) প্রধানমন্ত্রীর ভাষণের আগে রিপোর্টে উঠে আসা তথ্যকে গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরের নভেম্বর মাসে লালকেল্লার বাইরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে আল কায়েদার যোগ ছিল। ওই ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টেই এই হামলা নিয়ে এমন তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে নিজেদের গোপন কার্যকলাপের ঘাঁটি শক্ত করার চেষ্টা করছে আল কায়েদা। একইসঙ্গে ভারতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন হিসেবে ‘আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (AQIS)-এর নাম উঠে এসেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, শুরুতে ছোট ও বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী হিসেবে কাজ করলেও ধীরে ধীরে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে AQIS। তবে প্রকাশ্যে বড় কোনও ইউনিট তৈরি না করে ছোট ছোট দলে ভাগ হয়ে গোপনে কাজ করাই তাদের কৌশল। এর পাশাপাশি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের ব্যবস্থা তৈরি করা এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা জোগাড়ের চেষ্টাও চলছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। পাকিস্তানের ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান (IMP)-এর সঙ্গে AQIS-এর ভারতীয় শাখাগুলির যোগাযোগ ও ভূমিকা নিয়েও রিপোর্টে উল্লেখ রয়েছে।

স্বাধীনতা দিবসের ঠিক আগে এই রিপোর্ট প্রকাশ্যে আসায় লালকেল্লা ও রাজধানীর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উঠে আসা তথ্য খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলিও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন