36.3 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

ডিজেল সংকট কাটাতে বড় পদক্ষেপ! কী ঘোষণা করল রাজ্য?

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে ডিজেল সরবরাহ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । কন্টেইনার বা ব্যারেলে ডিজেল কেনার ওপর সাম্প্রতিক বিধিনিষেধের জেরে কৃষি, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার অভিযোগ ওঠার পরই নয়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতিতে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। সরকার ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েল (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)-সহ তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে একাধিক ক্ষেত্রকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের বাইরে রাখা হয়।

সরকারি নির্দেশ অনুযায়ী, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, কৃষিকাজ, খাদ্য সরবরাহ ব্যবস্থা, দুগ্ধ ও পোলট্রি শিল্প, কোল্ড স্টোরেজ, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, জরুরি পরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলি এখন থেকে কন্টেইনার বা ব্যারেলে ডিজেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, এই ক্ষেত্রগুলির জন্য প্রতিদিন জ্বালানি সরবরাহের সর্বোচ্চ সীমাও শিথিল করা হয়েছে।

সরকার জানিয়েছে, পেট্রোল পাম্পে শুধুমাত্র প্রয়োজনীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নথি দেখালেই দ্রুত ডিজেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তেল সংস্থাগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথাও জানানো হয়েছে।

সরকারের মতে, কৃষি উৎপাদন, হাসপাতালের বিদ্যুৎ ব্যাকআপ, পানীয় জল ও নিকাশি ব্যবস্থা, খাদ্য সরবরাহ এবং অন্যান্য জনপরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই কারণেই এই ছাড় দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কৃষক, হাসপাতাল, জরুরি পরিষেবা এবং বিভিন্ন শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা বড় স্বস্তি পাবেন বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন