36.3 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

গোপাল মুখার্জি রোডের পর এবার কোন রাস্তা?কলকাতার আরও এক রাস্তার নাম বদলের ইঙ্গিত

Aaj India Desk, কলকাতা: কলকাতার সোহরাবর্দি অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম বদলে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road) করা হবে—এই সিদ্ধান্তের কথা আগেই সামনে এসেছিল। সেই ঘোষণার পর থেকেই শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। নতুন নামের বোর্ড ইতিমধ্যেই বসানো হয়েছে।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, কলকাতার ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের আবেগের সঙ্গে যাঁদের নাম জড়িয়ে রয়েছে, তাঁদের নামেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় শহরের বহু মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

গোপাল মুখার্জি, যিনি ‘গোপাল পাঁঠা’ নামেও পরিচিত, ১৯৪৬ সালের ডিরেক্ট অ্যাকশন ডে-র দাঙ্গার সময় বহু মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে অনেকের দাবি। সেই কারণেই তাঁর নামে রাস্তার নাম হওয়াকে অনেকে যথাযথ সম্মান বলেই মনে করছেন। তবে পরিবর্তন এখানেই থেমে থাকছে না। সূত্রের খবর, কলকাতার আরও একাধিক রাস্তার নাম বদলানোর বিষয়েও ভাবনা চলছে। শহরের অন্যতম ব্যস্ত লেনিন সরণীর নামও ভবিষ্যতে পরিবর্তন হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

এদিকে কার্তিক মহারাজ জানিয়েছেন, রাস্তার নাম পরিবর্তনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তিনিই পালন করবেন। তাঁর বক্তব্য, “ইতিহাসবিদ, প্রবীণ নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে প্রায় দশ সদস্যের একটি কমিটি গড়া হবে। অগস্ট মাসের মধ্যেই এই কমিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কার্তিক মহারাজ বলেন, “দীর্ঘদিনের নানা ঐতিহাসিক প্রভাবের কারণে অনেক রাস্তার নাম বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সব দিক বিবেচনা করেই ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে কলকাতার রাস্তার নাম নিয়ে আলোচনা হবে, তারপর পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া শুরু করা হবে।” তাঁর কথায়, “ভারতের সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম এবং দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নামকে গুরুত্ব দেওয়া হবে। সব পক্ষের মতামত নিয়েই সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন