37.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

তামান্না হত্যা মামলায় বড় সাফল্য! ভিনরাজ্য থেকে গ্রেফতার ২, ধৃত বেড়ে ১৬

কলকাতা: ১০ বছরের মেয়ে তামান্নার (Tamanna Khatun) মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন কালীগঞ্জের সাবিনা ইয়াসমিন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সোমবারের সেই বৈঠকের পরই তামান্না হত্যা মামলায় অভিযুক্তদের আটক করতে তৎপর পুলিশ। বুধবার এই মামলায় অভিযুক্ত আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার ফলে এই মামলায় আপাতত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। জানা গিয়েছে, ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে হরিয়ানার গুরগাঁও থেকে ধরা পড়ে মিনারুল শেখ।

তদন্তকারী সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার জন্য স্থানীয় আদালতে আবেদন জানানো হবে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সেই সূত্র ধরেই ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজ এগোচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। তদন্তকারীদের আশা, ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে আরও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, যা মামলার দ্রুত নিষ্পত্তিতে সাহায্য করবে।

এদিকে একের পর এক গ্রেফতারের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই বিচার্য হবে। তাঁর কথায়, “আইন সবার জন্য সমান। অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত নাবালিকা তামান্নার (Tamanna Khatun) মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দ্রুত পদক্ষেপের জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আইন আইনের পথেই চলবে। অপরাধীদের কোনও রকম প্রশ্রয় দেওয়া হবে না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন