35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

দলবদল ঠেকাতে আইনি চাল? কাউন্সিলরদের দিয়ে কোর্ট পেপারে সই!

Aaj lndia Desk,কলকাতা: বিধানসভার সই জালিয়াতি কাণ্ড ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। তদন্তকারীরা একে একে বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করছে। এই পরিস্থিতিতে এবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) – এর নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলের বৈঠক।

সোমবার নিউটাউনের একটি অভিজাত হোটেলে দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, ওই বৈঠকে কলকাতা পুরনিগমের প্রায় ৬০ থেকে ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ও বিধায়ক ফিরহাদ হাকিম, বিধায়ক জাভেদ খান, জুঁই বিশ্বাস, কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ‘আসল’ তৃণমূলের কয়েকজন বিধায়কও বৈঠকে যোগ দেন।

তবে বৈঠকের সবচেয়ে চর্চিত বিষয় ছিল উপস্থিত সকলের কাছ থেকে একটি কোর্ট পেপারে স্বাক্ষর করিয়ে নেওয়া। সূত্রের দাবি, ওই কোর্ট পেপারে উল্লেখ করা হয়েছিল যে বৈঠকে উপস্থিত প্রত্যেকেই নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় সেখানে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে বলে জানা গিয়েছে।

একাংশের মতে, সাম্প্রতিক সই জালিয়াতি বিতর্কের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কোনও আইনি বা রাজনৈতিক জটিলতা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে পরবর্তীতে কেউ বৈঠকে জোর করে আনা হয়েছিল বা কোনও নথিতে অনুমতি ছাড়া সই করানো হয়েছিল বলে অভিযোগ তুলতে না পারেন, সেই কারণেই এই সতর্কতা বলে মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে দলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবুও কোর্ট পেপারে স্বাক্ষর এবং তার ভিডিও রেকর্ডিংয়ের ঘটনা রাজ্যের রাজনৈততে চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন