31.4 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে কয়েক কেজি সোনা, এর উৎস কোথায়?

Aaj lndia Desk,কলকাতা: তোলাবাজির মামলায় গ্রেফতার তৃণমূল নেতা ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)-কে জিজ্ঞাসাবাদ করে তদন্তে একের পর এক নতুন তথ্য পাচ্ছে পুলিশ। সোমবার রাতে তাঁকে সঙ্গে নিয়েই তদন্তকারীদের একটি দল নদিয়ায় জেলা পরিষদের এক সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই বিপুল পরিমাণ সোনার প্রকৃত মালিক কে এবং কীভাবে তা সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

চলতি মাসের শুরুতে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও তিনি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে তদন্তকারীদের দাবি, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতি ধরা পড়েছে।

ইতিমধ্যেই সব্যসাচী দত্তের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তাঁর ফিক্সড ডিপোজিট ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তাই নয়, তাঁর ব্যবহৃত একটি বিলাসবহুল স্করপিও গাড়িও তদন্তকারীদের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের দাবি, জেরা ও তল্লাশির মাধ্যমে আরও ৫টি মূল্যবান সম্পত্তির হদিস মিলেছে। এছাড়াও বেশ কিছু সোনা এবং সোনা কেনার নথিও উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে ফের আদালতে পেশ করে আরও ৬ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

এর আগে ১৫ জুন কড়া নিরাপত্তার মধ্যে সব্যসাচী দত্তকে নিয়ে রাজারহাটের একটি বহুতলে তল্লাশি চালায় পুলিশ। সেখানে তাঁর ৭ ও ১৩ তলায় দুটি ফ্ল্যাটে প্রায় ৭ ঘণ্টা ধরে অভিযান চলে। সেই তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি এবং প্রচুর সোনা কেনার রসিদ উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি।

তদন্তে আরও জানা গিয়েছে, বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি যে সাদা রঙের বিলাসবহুল স্করপিও গাড়ি ব্যবহার করতেন, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি তদন্ত যত এগোচ্ছে, ততই সব্যসাচী দত্তের সম্পত্তি, আর্থিক লেনদেন এবং জীবনযাত্রা নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। নদিয়া থেকে ৩ কেজি সোনা উদ্ধারের ঘটনা সেই তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে উদ্ধার হওয়া সোনার উৎস, মালিকানা এবং এর সঙ্গে মামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন