34 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

নতুন সরকার আসতেই ইস্তফা লীনার! মেয়াদ শেষের আগেই কেন এই বড় সিদ্ধান্ত?

Aaj India Desk, কলকাতা: টলিউডে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) -এর মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর থেকেই চাপে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। সেই সময় থেকেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন লীনা।

চিত্রনাট্যকার, লেখক এবং প্রযোজক হিসেবে পরিচিত লীনা গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তৃণমূল ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে তাঁকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত তাঁর মেয়াদ থাকার কথা ছিল। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। নতুন সরকারের নারী ও শিশুবিকাশ মন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল দায়িত্ব নেওয়ার পর থেকেই লীনার এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। সেই ধারাবাহিকটি ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার। ঘটনার পর প্রথমদিকে লীনা দাবি করেছিলেন, সমুদ্রে নেমে শুটিংয়ের কোনও দৃশ্য ছিল না এবং রাহুল নিজেই জলে নেমেছিলেন। তবে পরে জানা যায়, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।

এরপরই রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লীনা গঙ্গোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টলিউডের একাংশও প্রকাশ্যে লীনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তদন্ত প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে, সেই কারণেই তখন চেয়ারপার্সনের পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই সময়ে তিনি ইস্তফা দেননি। অবশেষে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর সেই সিদ্ধান্ত কার্যকর করলেন লীনা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন