29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

কলকাতার দুর্গাপুজো এবার বিশ্বমঞ্চে! ১০ হাজার প্রবীণকে নিয়ে কী উদ্যোগ আদানি গোষ্ঠীর?

Aaj India Desk, কলকাতা: কলকাতার দুর্গাপুজোকে দেশ-বিদেশের পর্যটন ও সাংস্কৃতিক মঞ্চে আরও বড় পরিসরে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আদানি গোষ্ঠী। পুজোর মরসুমে ‘দুর্গাপুজো প্রিভিউ টুর’-এর (Durga Puja Preview Tour) মাধ্যমে শহরের নির্বাচিত মণ্ডপ ঘুরে দেখানোর পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। পরিকল্পনা অনুযায়ী, ১০ হাজারেরও বেশি প্রবীণ নাগরিককে কলকাতার পুজো দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিন রাতে আটটি মণ্ডপ

১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিন রাত ধরে এই বিশেষ পুজো পরিক্রমা চলার পরিকল্পনা (Durga Puja Preview Tour) রয়েছে। আপাতত কলকাতার আটটি পুজোকে বাছাই করার কথা ভাবা হয়েছে। তবে শুধু মণ্ডপের আকার বা বাজেটের ভিত্তিতে পুজো নির্বাচন করা হবে না। মণ্ডপে শিল্পের ব্যবহার, পরিকল্পনার বাস্তবায়ন এবং গোটা আয়োজন পরিচালনার দক্ষতার মতো বিষয়গুলিও বিবেচনায় রাখা হবে। নির্বাচিত পুজো কমিটিগুলিকে ‘আদানি ফাউন্ডেশন’-এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রশাসনের সঙ্গে বৈঠক

এই কর্মসূচি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আদানি গোষ্ঠীর একাধিক বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। পুজোর আয়োজন এবং আমন্ত্রিত অতিথিদের সফর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়েও সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। (Durga Puja Preview Tour)

অতিথির তালিকায় বৈচিত্র্য

শুধু প্রবীণ নাগরিক নন, এই বিশেষ সফরে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হবে। সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট কর্তাব্যক্তি এবং পুজো উদ্যোক্তাদের তালিকায় রাখার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ জন বিশিষ্ট অতিথিকে নিয়ে বিশেষ সফরের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, মহালয়ার দিন ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পুজোর সূচনা হওয়ার কথা রয়েছে। সেই দিনকে কেন্দ্র করেই আদানি গোষ্ঠীর এই বিশেষ পুজো পরিক্রমা শুরু করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আদানির এই উদ্যোগের মূল লক্ষ্য কলকাতার দুর্গাপুজোর শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরা। আগামী দিনে আরও বেশি পুজোকে এই কর্মসূচির আওতায় এনে উদ্যোগটি আরও বড় পরিসরে চালানোর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন