36 C
Kolkata
Monday, June 22, 2026
spot_img

স্মার্ট সিটির পথে কলকাতা, আসছে আধুনিক ডিজিটাল বাস টার্মিনাল

Aaj India Desk,কলকাতা: কলকাতা শহরকে আধুনিক ও ডিজিটাল রূপে সাজানোর লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিদেশের মতো কলকাতাতেও এবার বসানো হবে ডিজিট্যাল হোর্ডিং এবং তৈরি করা হবে ডিজিট্যাল বাসস্ট্যান্ড। এই উদ্যোগের মাধ্যমে শহরের পরিকাঠামো আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে দাবি করা হয়েছে।

তিনি জানান, ডিজিট্যাল হোর্ডিং বসানোর জন্য ইতিমধ্যেই তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড। এর মধ্যে দুইটি জায়গায় কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখানে বড় বড় ডিজিট্যাল স্ক্রিন বসানো হবে, যেখানে বিভিন্ন বিজ্ঞাপন ছাড়াও বিশেষ দিনে খেলা বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও দেখানো যাবে। সম্প্রতি শনি ও রবিবার কিছু জায়গায় ফুটবল ওয়ার্ল্ড কাপ সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।

এর পাশাপাশি রাজ্যে চালু হতে চলেছে সম্পূর্ণ সোলার শক্তিনির্ভর ডিজিট্যাল বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডগুলিতে কোনও অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে না। যাত্রীদের সুবিধার জন্য থাকবে ডিজিট্যাল স্ক্রিন, যেখানে বাসের সময়সূচি ও কোন বাস কখন আসবে তা রিয়েল টাইমে দেখানো হবে। এছাড়াও মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে, যাতে যাত্রীরা সহজে তাদের ফোন চার্জ করতে পারেন। শিশুদের নিয়ে যাতায়াত করা মায়েদের জন্য ডায়পার চেঞ্জিংয়ের মতো সুবিধাও রাখার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য শহরাঞ্চলেও ধাপে ধাপে এই ধরনের আধুনিক ডিজিট্যাল বাসস্ট্যান্ড তৈরি করা হবে।

কয়েকদিন আগেই পুর ও নগরোন্নয়ন দফতর থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা জানাতে পারবেন। জল জমা, ডেঙ্গি, রাস্তার সমস্যা কিংবা বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে জানানো যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই নতুন উদ্যোগগুলিকে শহরের উন্নয়ন ও আধুনিকীকরণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন