36 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

ভোট দেওয়ার আগে জেনে নিন এই নিয়মগুলি!

Aaj India Desk, কলকাতা: আগামীকাল ভোট দিতে যাচ্ছেন? তার আগে ভোটারদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ধাপ গুলি জানিয়ে দিল নির্বাচন কমিশন (ECI)। ভোট (Vote)-এর দিন যাতে কোনও বিভ্রান্তি, অযথা দেরি বা সমস্যার মুখে পড়তে না হয়, সেই কারণেই আগাম এই সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রে (Polling Station) যাওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা, বুথের নিয়ম মেনে চলা এবং ধাপে ধাপে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে আগে থেকে জেনে রাখা অত্যন্ত জরুরি। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ভোটারদেরও কোনও অসুবিধার মুখে পড়তে হবে না। নিচে ভোট দেওয়ার সম্পূর্ণ নিয়ম ও কী কী করণীয় তা তুলে ধরা হলো। এক নজরে দেখে নিন সেগুলি-

ধাপ:১
ভোটকেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই ভোটার স্লিপ এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। এতে বুথে যাচাই করতে সুবিধা হবে। ভোটকেন্দ্রে প্রবেশ করার পর প্রথমে দায়িত্বপ্রাপ্ত পোলিং কর্মীকে নিজের ভোটার স্লিপ অথবা বৈধ পরিচয়পত্র দেখাতে হবে।

ধাপ:২
পরিচয় যাচাই সম্পূর্ণ হলে আপনার আঙুলে অমোচনীয় কালি (Indelible Ink) লাগানো হবে, যাতে বোঝা যায় আপনি ভোট দিয়েছেন। এরপর ভোটার রেজিস্টারে সই করতে হবে বা আঙুলের ছাপ দিতে হতে পারে।

ধাপ:৩
এরপর দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারের কাছে ভোটার স্লিপ জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র মিলিয়ে দেখে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

ধাপ:৪
ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে পছন্দের প্রার্থীর নাম ও প্রতীকের পাশে থাকা বোতাম টিপুন। বোতাম চাপার সঙ্গে সঙ্গে একটি ‘বিপ’ শব্দ শোনা যাবে। এই শব্দই জানিয়ে দেবে আপনার ভোট সফলভাবে রেকর্ড হয়েছে।
ভোট দেওয়ার পর পাশে থাকা VVPAT মেশিনে একটি স্লিপ কয়েক সেকেন্ডের জন্য দেখা যাবে। সেখানে প্রার্থীর সিরিয়াল নম্বর, নাম এবং প্রতীক প্রদর্শিত হবে। এটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভোট সঠিক প্রার্থীর কাছেই গেছে। কয়েক সেকেন্ড পরে স্লিপটি সিল করা VVPAT বক্সে স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে।

ধাপ:৫
আপনি যদি কোনও প্রার্থীকে ভোট দিতে না চান, তাহলে EVM-এ থাকা NOTA (None of the Above) বোতামও চাপতে পারবেন।

ধাপ গুলি ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না। প্রয়োজন হলে বুথের বাইরে নির্দিষ্ট কাউন্টারে জমা রাখতে পারেন।

এছাড়াও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড বা EPIC সঙ্গে না থাকলেও ভোট দিতে সমস্যা হবে না, যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে। সেক্ষেত্রে ১২ ধরনের বৈধ পরিচয়পত্রের যেকোনও একটি দেখিয়েই ভোট দেওয়া যাবে। সেই নথিগুলি হল-আধার কার্ড, জব কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফটোসহ পাসবই, শ্রম মন্ত্রক বা আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, NPR-এর স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ফটোসহ পেনশন নথি, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস আইডি কার্ড, সাংসদ/বিধায়কদের অফিসিয়াল পরিচয়পত্র এবং UDID প্রতিবন্ধী পরিচয়পত্র। তাই ভোটার কার্ড নিতে ভুলে গেলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

নির্বাচন কমিশনের আরও আবেদন, শান্তিপূর্ণভাবে ভোট দিন, নিয়ম মেনে চলুন এবং নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন