36 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

‘গুজবে কান দেবেন না’! শ্রীজাতর ‘গ্রেফতারির খবরে’ ক্ষুব্ধ সিইও দফতর!

কলকাতা: রাত পোহালেই বিধানসভা নির্বাচন। এদিকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার ২৪ ঘন্টা আগে কবি শ্রীজাত (Srijato) নাকি গ্রেফতার হতে চলেছেন বলে চাউর হতে থাকে। বুধবার সকাল থেকে এই নিয়ে নানান জল্পনা, চাপানউতোর। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্ব। ভোটের আগে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবী করেন তাঁরা।

বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মুখোমুখি হন কবি। তিনি (Srijato) বলেন, “পুরো বিষয়টা না জেনে মন্তব্য করব না। আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে। তবে এটুকু বলবো আদর্শ রাষ্ট্রে কবির জায়গা হয় না”। এবার রাজ্যের সিইও দফতরের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হল।

X Link: https://x.com/CEOWestBengal/status/2046849354825445394

এক্সে একটি নামজাদা সংবাদমাধ্যমের খবরের একটি ছবি পোস্ট করে সিইও দফতরের তরফে এক্সে পোস্ট করা হয়। যেখানে বলা হয়েছে, শ্রীজাতর (Srijato) ‘গ্রেফতারি পরোয়ানা’ সংক্রান্ত খবর ‘সম্পূর্ণ ভুয়ো”। এছাড়াও “পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কতিপয় ব্যক্তি ও সংবাদমাধ্যমের একাংশের দ্বারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছে”, বলে পোস্টটিতে লেখা হয়।

ঠিক কি ঘটেছিল?

বস্তুত, বুধবাফ্র সকালে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato) বিরুদ্ধে একটি পুরনো মামলার প্রেক্ষিতে ভোটের ঠিক আগের দিন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর শোনা যায়। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের সময় নিজের ফেসবুক ওয়ালে ‘অভিশাপ’ নামক একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। ওই কবিতার শেষের দুই লাইন নিয়ে সেইসময় ব্যাপক বিতর্ক হয়। ঘটনায় শিলিগুড়ি থানায় অভিযোগও দায়ের করেছিলেন এক ব্যক্তি। বুধবার গুজব ওঠে সেই পুরনো মামলার প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন