29.3 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

বিজেপি কার্যালয় থেকে উদ্ধার অপহৃত বাবা-ছেলে! গ্রেপ্তার তিন!

Aaj India Desk , দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলায় এখনও উত্তপ্ত রাজ্য। এর মধ্যেই ফের নরেন্দ্রপুর থেকে এক নাবালক ও তার বাবাকে অপহরণের (Narendrapur Kidnapping Case) অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেশপ্রিয় পার্কের মনোহরপুকুর রোডে অবস্থিত বিজেপির একটি দলীয় কার্যালয় থেকে বাবা-ছেলেকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, রবিবার নরেন্দ্রপুর এলাকা থেকে ১৭ বছরের এক নাবালক এবং তার বাবাকে অপহরণ (Narendrapur Kidnapping Case) করা হয়। কিছুক্ষণের মধ্যেই নাবালকের মায়ের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে বাবা-ছেলেকে ছাড়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। ঘটনার পরই পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের স্বার্থে পুলিশ পরিবারের সদস্যদের দিয়ে অপহরণকারীদের জানাতে বলে যে মুক্তিপণের টাকা নিয়ে আসা হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত দেশপ্রিয় পার্কের মনোহরপুকুর রোডে অবস্থিত বিজেপির একটি দলীয় কার্যালয়ে পৌঁছয় পুলিশ। শাটার খুলে ভিতরে তল্লাশি চালিয়ে বাবা ও ছেলেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ২৪ ঘণ্টা ধরে তাঁদের সেখানে আটকে রাখা হয়েছিল এবং বীভৎস মারধরও করা হয়েছিল।

তবে অপহৃত বাবা-ছেলে উদ্ধার হলেও তারা বিজেপির কার্যালয়ে কিভাবে পৌঁছালো তা নিয়ে রীতিমতো ধন্দ তৈরি হয়েছে পুলিশ মহলে। কারা এই ঘটনায় জড়িত এবং কীভাবে ওই জায়গায় প্রবেশ করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবিরও। (Narendrapur Kidnapping Case)

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি কর্মীদের জানান, সংশ্লিষ্ট জায়গাটি নিয়মিত দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হত না। নির্বাচনের সময় সেখানে পতাকা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী রাখা হতো। স্থানীয় বিজেপি কর্মী অর্ণব ঘোষ বলেন, “এটা মূলত একটি ওয়্যারহাউস। এখানে এমন ঘটনা কীভাবে ঘটল, তা আমরাও জানি না। ধৃতরা দলের কেউ নয় বলেই আমাদের ধারণা। তারা হয়তো ডুপ্লিকেট চাবি তৈরি করে বা তালা ভেঙে ভিতরে ঢুকেছিল।”

তবে এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্য জানার চেষ্টা চলছে। পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এবার এই অপহরণ রহস্য উদঘাটন হয় কিনা সেদিকেই নজর তদন্তকারীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন