29.3 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

‘গৃহবন্দি’ অনুব্রত, তাঁর অফিসেই তালা ঝোলাল বিজেপি! শক্তি প্রদর্শন না অন্য কোনও কারণ?

বীরভূম: একসময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান-হাত! রাজ্যে পালাবদলের পর সেই কেষ্টই (Anubrata Mondal) বর্তমানে স্বেচ্ছায় ‘গৃহবন্দী’! মঙ্গলবার সেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা।

বিজেপির অভিযোগ, রাজ্যে সরকার বদলের পর থেকে বোলপুর পুরসভা কার্যত অচল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না। বিজেপি যুব মোর্চার সভাপতি অরুণ দাসের দাবী, ওই পার্টি অফিস থেকে তৃণমূল কাউন্সিলরদের কাজ করতে নিষেধ করা হয়েছে। বিজেপি সরকারকে কালিমালিপ্ত কোর্টেই এই ষড়যন্ত্র বলে অভিযোগ তাঁর। এর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর প্রতিবাদের হুঁশিয়ারিও দেন ওই নেতা।

অন্যদিকে, সোমবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নেতৃত্বে দলীয় কার্যালয়ে জেলার নেতা ও বোলপুর পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আর সেই বৈঠকের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “কী হয়েছে, খোঁজ নেব।”

অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, “দলীয় কার্যালয় কারও ব্যক্তিগত নয়। বিষয়টি আমি জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারকে ফোন করে জানিয়েছি।” প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরে ফের শাসক-বিরোধী রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন