29 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

যাদবপুরে ফের রাতভর রণক্ষেত্র! সংঘর্ষের পর মুখোমুখি ABVP-বাম

Aaj India Desk, কলকাতা : বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতেও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ABVP ও বাম ছাত্র সংগঠনগুলির পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি নিয়ে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় ঘিরে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে যায় ABVP। একইসঙ্গে বুধবারের অশান্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি তুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (JUTA)। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপাচার্যের কাছে স্মারকলিপি ABVP-র

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে যায় ABVP-র সদস্যরা। সংগঠনের সভাপতি নিখিল দাস অভিযোগ করেন, ডেপুটেশন জমা দেওয়ার আগেই উপাচার্য ক্যাম্পাসে ছিলেন না। তিনি দাবি করেন, বুধবারের ঘটনা পরিকল্পিত ছিল এবং এর তদন্ত হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষা দফতরের কাছেও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছে ABVP। নিখিল দাসের অভিযোগ, “নেক্সাসের প্রতিবাদ করাতেই আমাদের উপর হামলা হয়েছে।” তিনি আরও দাবি করেন, তাঁদের কয়েকজন সদস্যকে নাম ধরে নিশানা করা হয়েছিল।

অগ্নিসংযোগের ঘটনায় FIR এর দাবি JUTA-র

বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র সমালোচনা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। সংগঠনের বিবৃতিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অগ্নিসংযোগ, হামলা ও তাণ্ডবের অভিযোগ তুলে দ্রুত FIR করার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের CCTV ফুটেজ-সহ সম্ভাব্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছে শিক্ষক সংগঠনটি। পাশাপাশি যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগও তুলেছে JUTA।

বুধবারের ঘটনার প্রতিবাদে শুক্রবার অর্ধদিবস কর্মবিরতি, অরবিন্দ ভবনের গাড়িবারান্দায় অবস্থান এবং কালো ব্যাজ পরে প্রতিবাদের কর্মসূচির কথা জানিয়েছে JUTA। বুধবার রাতের সংঘর্ষের রেশ বৃহস্পতিবারও না কাটায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, ছাত্র সংগঠনগুলির ভূমিকা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সহ একাধিক বিষয়কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের অন্যতম বিখ্যাত এবং সেরা মেধাকেন্দ্রের একটি। সেই বিশ্ববিদ্যালয় ঘিরে এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষামহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন