38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

দেশ ছাড়ার পথ বন্ধ? অভিষেকের পিএ-র বিরুদ্ধে বড় পদক্ষেপ তদন্তকারীদের

Aaj lndia Desk,কলকাতা: জমি জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) – এর আপ্তসহায়ক সুমিত রায় (SumitRay)- এর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (Look Out Circular) জারি করেছে সিআইডি। এর আগে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এরপরই তাঁকে দেশ ছেড়ে পালানো থেকে আটকাতে এই পদক্ষেপ করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্ত চেকপোস্টে সুমিত রায়ের নাম পাঠানো হয়েছে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করলেই তাঁকে আটক করা হবে।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দায়ের করা জমি জালিয়াতির মামলায় বেশ কয়েক দিন ধরেই সুমিত রায়ের খোঁজ চলছে। কিন্তু এখনও তাঁর কোনও হদিস মেলেনি।

সোমবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর সিআইডি অভিবাসন দফতরের কাছে লুক আউট সার্কুলার জারির আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর হয়।

অন্যদিকে, গ্রেফতারি এড়াতে সুমিত রায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে।সুমিতের খোঁজে গত শনিবার শালবনি থানার পুলিশ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও ছিলেন। তদন্তকারীদের দাবি, শেষবার সুমিতের মোবাইলের অবস্থান ওই বাড়ির আশপাশে পাওয়া গিয়েছিল। তবে সেখানে তল্লাশি চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও পুলিশ যায়। সেখানেও তাঁর কোনও খোঁজ মেলেনি ।তদন্তকারীদের দাবি, জমি দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময় সুমিত রায়ের নাম সামনে আসে। তারপর থেকেই তাঁকে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন