31.9 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

ফেস ভেরিফিকেশনের ঝামেলা শেষ? সরকারি কর্মীদের জন্য আসছে নতুন হাজিরা ব্যবস্থা

Aaj India Desk, হাওড়া: রাজ্যে সরকারি দফতর (Government Department)-গুলিতে কর্মসংস্কৃতি আরও শক্তিশালী করতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। অফিসে সময়মতো (Office Time) উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই কড়া নিয়ম চালু হয়েছে। এবার সেই ব্যবস্থাকে আরও সহজ করতে সরকারি কর্মীদের জন্য অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন (Nabanna)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনও কর্মী বা আধিকারিক অফিস চত্বরের ১০০ মিটারের মধ্যে পৌঁছে গেলেই মোবাইল অ্যাপের সাহায্যে নিজের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। ফলে অফিসে ঢোকার পর লিফট বা অন্য কারণে দেরি হলেও অযথা ‘লেট’ দেখানোর সম্ভাবনা অনেকটাই কমবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকতে হয়। ১০টা ১৫ থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে পৌঁছলে তা ‘লেট’ হিসেবে ধরা হয়। টানা তিন দিন দেরি করলে এক দিনের হাজিরা কাটা যেতে পারে। আর ১০টা ৪৫ মিনিটের পরে অফিসে এলে সেই দিনের ছুটি থেকে কেটে নেওয়ার নিয়ম রয়েছে।

এছাড়াও সরকার জানিয়েছে, সকাল ১১টার পরে অফিসে পৌঁছলে কর্মীকে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করা হবে। অন্যদিকে, বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছেড়ে বেরিয়ে গেলে তা ‘আর্লি ডিপার্চার’ হিসেবে ধরা হবে। একই দিনে দেরিতে অফিসে আসা এবং নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেলে এক দিনের নৈমিত্তিক ছুটি (CL) কেটে নেওয়া হবে।

অনেক সরকারি কর্মীর অভিযোগ, সময়মতো নবান্নে পৌঁছলেও লিফট ব্যবহার করে নিজ নিজ দফতরে গিয়ে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে হাজিরা দিতে কিছুটা সময় লেগে যায়। এর ফলে অনেক সময় অল্প ব্যবধানেই ‘লেট’ দেখানো হয়। নতুন অ্যাপভিত্তিক উপস্থিতি ব্যবস্থা চালু হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন