31.9 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

ইঙ্গিতেই সব বলে দিলেন ভাস্বর ! কিন্তু কার দিকে আঙুল?

Aaj lndia Desk,কলকাতা: টলিউডে অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবার সেই প্রসঙ্গেই স্পষ্ট ভাষায় নিজের মত জানিয়ে ফের আলোচনায় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। তাঁর দাবি, এখন আর কেউ সহজে অভিনয় ও রাজনীতি দুই দিক একসঙ্গে সামলানোর ঝুঁকি নেবেন না।

সম্প্রতি ‘নেভার মাইন্ড’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ভাস্বর। তিনি বলেন, ইতিমধ্যেই অনেক অভিনেতা রাজনীতি থেকে সরে এসে আবার অভিনয়ে ফিরতে চাইছেন। তাঁর কথায়, “অনেকে তো ঘোষণা করেছেন, ভুল করেছি। আবার অভিনয়ে ফিরতে চাই।” ভাস্বরের মতে, বর্তমানে অনেককেই পুরনো ছন্দে ফিরতে দেখা যাচ্ছে। কেউ নিয়মিত জিমে গিয়ে নিজেকে প্রস্তুত করছেন, কেউ আবার নতুন কাজের পরিকল্পনা করছেন। তবে তিনি উদাহরণ হিসেবে রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং শর্বরী মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, তাঁরা অভিনয় ও রাজনীতি দুটোই সমান তালে সামলাচ্ছেন।

তবে এরপরই হাসতে হাসতে তাঁর মন্তব্য, “এখন বোধহয় আর কেউ দু’ নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করবেন না।”

অভিনেত্রী -রাজনীতিবিদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিতর্ক নিয়েও মত দেন ভাস্বর। তাঁর মতে, শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তবে কোনও আবাসনে থাকতে গেলে শিক্ষাগত যোগ্যতার বাইরে অন্য কোনও যোগ্যতার প্রয়োজন হয় কি না, তা তাঁর জানা নেই।

তিনি আরও বলেন এক জন ভালো রাজনীতিবিদ বলেই ইন্ডাস্ট্রির ভেতরে সেই দক্ষতা এতদিন ধরে দেখাতে পেরেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, মানুষের জন্য কাজ করতে হলে রাজনীতিতে যোগ দেওয়াটা বাধ্যতামূলক নয়। তাঁর দাবি, রাজনৈতিক পরিচয় ছাড়াও সমাজের পাশে দাঁড়ানো সম্ভব।

ভাস্বরের এই খোলামেলা মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। টলিউডে অভিনয় ও রাজনীতির সমীকরণ নিয়ে তাঁর বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতেও চর্চার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন