38.5 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

২৮ বছর পর কংগ্রেসে ফিরছেন মমতা? কী হবে তাঁর নিজের হাতে গড়া তৃণমূলের?

Aaj India Desk, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস (TMC) তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। কিন্তু এখন রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে-তিনি কি আবার কংগ্রেসে (Congress) ফিরতে চলেছেন? তৃণমূলের ভিতরে ভাঙনের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলার মাঝেই এই জল্পনা আরও জোরালো হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু মমতাই নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, রাহুল গান্ধী অভিষেককে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসার প্রস্তাব দিয়েছেন।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, প্রায় ২৮ বছর পর কি আবার নিজের পুরনো দল কংগ্রেসে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তাঁর হাতে গড়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণ তৈরি হবে? এই জল্পনার পিছনে একটি বড় কারণও সামনে আসছে। সূত্রের দাবি, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন লোকসভার সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করে নিজেদেরই ‘আসল তৃণমূল কংগ্রেস’ বলে দাবি করতে পারেন। শুধু তাই নয়, রাজ্যসভার কয়েকজন সাংসদও দল ও পদ ছাড়ার পথে রয়েছেন বলে খবর।

অন্যদিকে, বিধানসভাতেও নাকি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সূত্রের দাবি, ঋতব্রতের নেতৃত্বে প্রায় ৬৪ জন বিধায়ক আলাদা একটি তৃণমূল গঠনের উদ্যোগ নিচ্ছেন। যদি তারা নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে দলের প্রতীক থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন অধিকার তাদের হাতে চলে যেতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিস্থিতি এড়াতেই হয়তো নতুন কৌশল হিসেবে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পথ বেছে নেওয়া হচ্ছে।

এদিকে এই সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কী আলোচনা হয়েছে, তা বাইরে থেকে জানা সম্ভব নয়। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কংগ্রেস থেকেই শুরু হয়েছিল। তিনি যদি আবার কংগ্রেসে ফিরে যান, তাহলে ‘পুনঃ মুষিক ভব’ প্রবাদটি সত্যি প্রমাণিত হবে।”

তবে প্রশ্ন উঠছে, কংগ্রেসের বর্তমান নেতারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দলে স্বাগত জানাবেন? এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “বর্তমানে কংগ্রেসের অবস্থা এমন যে তাদের শক্তিশালী নেতৃত্ব ও সংগঠনের অভাব রয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করবে কি না, সেটা সম্পূর্ণ তাদের দলের সিদ্ধান্ত। তবে এটাও সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়সে তিনি কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলকে কতটা নতুন কিছু দিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন