Aaj India desk, গ্লাসগো: চলতি কমনওয়েলথ গেমস(CWG 2026) ভারতের জন্য বেশ ভালোই কাটছে। ১টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৪টি পদক কাল অবধি ছিল ভারতের ঝুলিতে। এর মধ্যে তিনটি ছিল ভারোত্তোলন এবং একটি ছিল প্যারা পাওয়ারলিফটিংএ। সব মিলিয়ে ভারত ৮ম স্থানে রয়েছে। গত কয়েক বছর ধরেই কমনওয়েলথ গেমসে ভারতের ফল বেশ ভালো হচ্ছে। আজ ভারত্তোলন আবার একটি পদক আসলো। ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব মহিলাদের ৫৩ কেজি বিভাগে আনলেন রূপো।
কিভাবে এল পদক ?
কমনওয়েলথ গেমসে (CWG 2026) সোমবার ৫৩ কেজি বিভাগে নামেন জ্ঞানেশ্বরী। খেলতে নেমে তিনটি প্রচেষ্টাকেই সফলভাবে কাজে লাগান তিনি। শুরুতে খুব সহজেই ৮২ কেজি ওজন তুলে নেন।দ্বিতীয় রাউন্ডে সফলভাবে ৮৫ কেজি ওজন তোলেন। শেষ প্রচেষ্টায় তিনি ৮৮ কেজি ওজন তুলে একটি গেমস রেকর্ড গড়েন। তবে ভারতের এই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। নাইজেরিয়ার ওনোমে ওমোলোলা দিদিহ্ স্ন্যাচের শেষ লিফটে ৯৩ কেজি তুলে নতুন কমনওয়েলথ ও গেমস রেকর্ড তৈরি করেন। ফলে জ্ঞানেশ্বরী ৫ কেজিতে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান পান। এরপর ক্লিন এন্ড জার্ক রাউন্ডে আবার একটি রেকর্ড গড়লেও ফের সেই রেকর্ড ভেঙে যায়। ফলে রূপো পান জ্ঞানেশ্বরী।
জ্ঞানেশ্বরী আসলে কে?
কমনওয়েলথ গেমসে (CWG 2026) ভারতকে রূপো এনে দেওয়া জ্ঞানেশ্বরী ছত্রিশগড়ের মেয়ে। তিনি বর্তমানে ছত্তিশগড় পুলিশের একজন ASI। অল্প বয়সেই জ্ঞানেশ্বরী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ কিছু রেকর্ড গড়েছেন। মহিলাদের ৪৯ কেজি বিভাগে দুর্দান্ত পারফর্ম করে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। বাহরাইনে অনুষ্ঠিত বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে (২০২৪) তিনি নজর কাড়েন। নিজের প্রথম বিশ্বমঞ্চের আসরেই ৫ম স্থান অর্জন করেন। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদানের জন্য ছত্তিশগড় সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার ‘গুন্ডাধুর সম্মান’-এ ভূষিত করেছে।


