33 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

কয়লা পাচার মামলায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত আই প্যাক কর্তার

নয়াদিল্লি: রাজ্যে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ( west bengal assembly election 2026) । এর মধ্যেই বিপাকে পড়লেন শাসক দল তৃণমূলের কৌশলী সংস্থা আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক বিনেশ চান্ডেল। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রায়ই কয়লাচুরির অভিযোগ ওঠে । সেই অভিযোগে জুড়ে গেছে তাদের ভোট কৌশলী সংস্থা আই প্যাকের ( I-Pac) নামও। এই মামলায় কয়েকদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেপ্তার করে ভিনেশকে। আজ তাকে দিল্লি আদালতে তোলা হয় ।

দিল্লি আদালত আজ আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক বিনেশ চান্ডেলকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশ শোনার পর ভিনেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সদর দপ্তর পাতিয়ালা হাউসে আগাম জামিনের আবেদন করেছেন । অতিরিক্ত সেশন বিচারপতি ধীরেন্দ্র রানা আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক বিনেশ চান্ডেলের বেল আবেদনের উপর নোটিশ জারি করেছেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে তার জবাবদিহি করতে নির্দেশ দিয়েছেন।

আগামী ২৯ এপ্রিল বিষয়টি বিবেচনা করা হবে । এর আগে ১০ দিন ভিনেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কাস্টডিতে ছিলেন । গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে আসে বলে দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তার উপর ভিত্তি করে গত ১৪ ই এপ্রিল আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক বিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে তারা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযোগ ছিল হিসেব বহির্ভূতভাবে বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন ভিনেশ । এবং সেই সংক্রান্ত কিছু তথ্যপ্রমাণ যেমন ইমেইল, রেকর্ড মুছে ফেলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেন ভিনেশ। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জানায় সাক্ষ্যপ্রমাণ রক্ষা করতে এবং এই মামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের নাগাল পেতেই এই গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন