28 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

“অপমান করিনি”—মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সুর নরম! কী সাফাই দিলেন অনন্ত মহারাজ?

Aaj India Desk, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের (Ananta Maharaj) মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই গতকাল কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে অপমান করলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ, প্রয়োজনে গ্রেফতারির কথাও বলেন তিনি। এরপরই অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এরপরেই আজ পাল্টা অনন্ত মহারাজ দাবি করেন, তিনি কাউকে অপমান বা মানহানি করেননি।

বুধবার সাংবাদিক বৈঠকে অনন্ত মহারাজের (Ananta Maharaj) মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে। কোনও ব্যক্তির নাম না করেই তিনি বলেন, নেতাজিকে অপমানের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যের পরেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। তাঁর মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের হয়েছে।

ঠিক কী বলেছিলেন অনন্ত মহারাজ?

সম্প্রতি দিনহাটায় একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনন্ত মহারাজ কোচবিহারের মহারাজাকে ঘিরে একাধিক দাবি করেন। তাঁর বক্তব্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। অনন্ত মহারাজের (Ananta Maharaj) বক্তব্য অনুযায়ী, কোচবিহারের মহারাজা গোটা বিশ্বকে স্বাধীন করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর আন্দোলনের মাধ্যমে যদি ভারত স্বাধীন হয়ে থাকে, তাহলে অন্য দেশগুলি কীভাবে স্বাধীন হল।

অনন্ত মহারাজ আরও দাবি করেন, কোচবিহারের মহারাজা হিটলারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আজাদ হিন্দ বাহিনী তৈরির সঙ্গে নেতাজির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যে ব্রিটিশ সেনাদের জার্মানদের হাতে বন্দি হওয়া এবং পরে তাঁদের নেতাজির হাতে তুলে দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। এই বক্তব্যের পরেই নেতাজিকে নিয়ে তাঁর মন্তব্যের বিরুদ্ধে আপত্তি ওঠে এবং বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়।

সুর নরম অনন্ত মহারাজের

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তাঁর গ্রেপ্তারির জল্পনা বাড়তেই তড়িঘড়ি অনন্ত মহারাজ তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। তাঁর দাবি, তিনি কাউকে অপমানজনক কোনও কথা বলেননি। তিনি বলেন, “আমি কোনও মিথ্যা বা বানানো কথা বলিনি। কাউকে মানহানি করিনি। ইতিহাসে যা রয়েছে, সেটাই বলেছি। কাউকে গালিগালাজও করিনি।” মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে এই বিষয়ে কোনও কথা বলেননি বলেও দাবি করেন অনন্ত মহারাজ। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কী বলবেন, সেটি তাঁর নিজের বিষয়।

তবে অনন্ত মহারাজের এই ব্যাখ্যা সামনে এলেও বাঙালিদের ক্ষোভের মুখে এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর তাঁর বিরুদ্ধে রোষ আদৌ কমে কিনা এবং তদন্ত কোন পথে এগোয়, সেটিই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন