28 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

রাতের অন্ধকারে কুণাল ঘোষের বাড়ি-অফিসে হামলা, ছেঁড়া হল ফ্লেক্স! কার দিকে অভিযোগের আঙুল?

Aaj India Desk, কলকাতা: বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (TMC MLA Kunal Ghosh) পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। কুণাল ঘোষের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাঁর আবাসনের গেটের সামনে গিয়ে ধাক্কাধাক্কি করে। পরে ২৮ নম্বর ওয়ার্ডের তাঁর অস্থায়ী পার্টি অফিসে (Party Office) গিয়ে ভাঙচুর চালানো হয়।

ঘটনাটি বুধবার রাত ১০টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময় কুণাল ঘোষ বাড়িতে ছিলেন না। তাঁর অভিযোগ, পার্টি অফিসটি তালাবন্ধ ছিল। সেখানে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় এবং অফিসের বাইরের বোর্ডও ভেঙে ফেলা হয়। কুণাল ঘোষের দাবি, গোটা ঘটনাটিই পরিকল্পিত। তাঁকে ভয় দেখানো এবং রাজনৈতিকভাবে অপদস্থ করার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

ঘটনার পর কুণাল ঘোষ বলেন, তিনি বাড়িতে না থাকায় প্রথমে স্থানীয়দের কাছ থেকেই হামলার খবর পান। তাঁর দাবি, যারা সেখানে এসেছিল তারা এলাকার পরিচিত বাসিন্দা নয়। তাঁর কথায়, “কেউ একটা অর্গানাইজ করে পাঠিয়েছে।” তাঁর আরও অভিযোগ, তাঁকে সামনে পেলে হামলার ছবি বা ভিডিয়ো করা হতে পারত।

কুণাল ঘোষ আরও জানান, পুলিশকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে গোটা ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হবে। একইসঙ্গে দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘটনাটি ছড়ানোর পিছনে গদ্দার বেইমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চামচা বাপির ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কারা এই ঘটনার পিছনে থাকতে পারে, সে বিষয়ে তাঁর ধারণা রয়েছে বলেও দাবি করেন বেলেঘাটার বিধায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন