29 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

‘আমি দুঃখ পেয়েছি, ব্যথিত’, চিন্ময় প্রভু ইস্যুতে ইসকনকে নিশানা শমীকের

Aaj India Desk, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishna Das) গ্রেফতারি ঘিরে বিতর্ক অব্যাহত। এবার সেই ইস্যুতেই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকনের (ISKCON) ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে সংগঠনের দূরত্ব নিয়ে প্রশ্ন তুলে তাঁর দাবি, একজন সন্ন্যাসীকে এভাবে অস্বীকার করার অর্থ চৈতন্য মহাপ্রভুর (Chaitanya Mahaprabhu) আদর্শকেই অস্বীকার করা।

চিন্ময় প্রভুর প্রসঙ্গ তুলে ইসকনকে নিশানা

শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রসঙ্গ উত্থাপন করেন শমীক। সেই সূত্রেই উঠে আসে চিন্ময়কৃষ্ণ প্রভুর নাম। বিজেপি সভাপতির বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিন্ময় প্রভু। প্রতিবাদের সময় তাঁর অবস্থান ছিল স্পষ্ট। তিনি বলেছিলেন, ‘আমরা ভারতে যাব না। এই দেশ আমার দেশ।’

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ প্রভু। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে সে দেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে ইসকন কীভাবে তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে রাখল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শমীক।

‘চৈতন্য মহাপ্রভুকেই ডিজওন করা’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানান, চিন্ময় প্রভুর সঙ্গে ইসকনের দূরত্ব তাঁকে ব্যথিত করেছে। তাঁর কথায়, চিন্ময় প্রভু একসময় ইসকনের সন্ন্যাসী ছিলেন। চৈতন্য মহাপ্রভু যেভাবে কাজির ফরমানের বিরুদ্ধে অহিংস আন্দোলনে নেমেছিলেন, চিন্ময় প্রভুর প্রতিবাদের মধ্যেও সেই আদর্শের প্রতিফলন রয়েছে।

শমীকের দাবি, ধর্মীয় উগ্রতা, আগ্রাসন, নিরপরাধ মানুষকে হত্যা এবং নারীদের সম্ভ্রমহানির বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছেন, তাঁকে অস্বীকার করা মানে চৈতন্য মহাপ্রভুকেই অস্বীকার করা।

কী বললেন দিলীপ ঘোষ?

এই বিতর্কে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়াও সামনে এসেছে। তাঁর বক্তব্য, বিষয়টি ইসকনের অভ্যন্তরীণ ব্যাপার। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই। তবে চিন্ময় প্রভু আন্দোলন করেছিলেন এবং বাংলাদেশের সরকার তাঁর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, চিন্ময় প্রভুর সমর্থনে আন্তর্জাতিক স্তরেও জনমত তৈরি হয়েছে।

সব মিলিয়ে চিন্ময়কৃষ্ণ প্রভুকে ঘিরে ইসকনের অবস্থান নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্য নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিতর্ক উসকে দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন