29 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

গ্যাসের আগুনে পুড়ছে হোটেল ব্যবসা, বাড়তে পারে মাছ-ভাতের থালির দাম

Aaj India Desk ,কলকাতা: পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে যখন নির্বাচন ঘিরে উত্তপ্ত ঠিক তখনই আচমকায় বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বাড়লো। যার ফলে ১৯ কেজি গ্যাসের দাম এখন ৩২০২ টাকা।

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে লাগাতার গ্যাসের দাম বৃদ্ধি বছরের শুরু থেকে , তবে এবার এক ধাক্কায় এতোটা দাম বেড়ে যাওয়ায় হোটেল থেকে রেস্তোরাঁ বিপাকে পড়ল মালিকেরা। হুগলি থেকে হাওড়া , বর্ধমান থেকে শিয়ালদা রাস্তার দু’ধারে অজস্র ছোট বড় হোটেল ,রেস্তোরা , এই ছোট বড় হোটেল এবং পাইস হোটেলগুলোর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করত একাধিক পরিবার, একদিকে যেমন ব্যবসায় ভরাডুবি অবস্থা, অন্যদিকে তেমন নিত্যযাত্রীদের পেটের টান , অফিস থেকে আদালত, অফিসার থেকে পুলিশ দুপুরের আহারের জন্য ভরসা এই পাইস হোটেল গুলোয় , আর বর্তমান অবস্থা বলছে, এবার সেই ছোট ছোট হোটেল গুলোয় দরজায় তালা পড়তে চলেছে। কার্যতো গ্যাসের যা দাম ধার্য দামের তুলনায় খাবার বড্ড বেশি সস্তা। যে কারণে হোটেল রেস্তোরাঁর মালিকদের খাবারের দাম নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে।

” হাজার টাকা বেশি খরচ করে গ্যাস কিনতে হচ্ছে, পাশাপাশি কর্মী খরচ, তারই মধ্যে বাজারের সবজির দামও আকাশ ছোঁয়া , সব মিলিয়ে হোটেল চালানো টা এখন একটা যুদ্ধ ” এমনটাই দাবি করেছে হোটেল রেস্তোরাঁর মালিকেরা ।

সব মিলিয়ে গেছে সিলিন্ডার নিয়ে এখন চলছে, নাজেহাল অবস্থা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। এখন ভোট পরবর্তী সময়ে বাণিজ্যিক গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আদতে সরকার কি ভাবছে এখন সেটাই দেখায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন