Aaj India Desk , মহারাষ্ট্র : “ধর্ষণ” সম্প্রতি এমন এক ঘটনা যা বিশ্ব দরবারে অত্যন্ত লজ্জাজনক। চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ এবং পরে পাথর দিয়ে থেঁতলে খুন । হ্যাঁ ঠিক এমনই এক ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের পুনে ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের ভর তালুক-এ , বাচ্চা শিশু সহজেই ভুলিয়ে রাখা যায় আর সেই দুর্বলতাকে হাতিয়ার করে একরত্তি সর্বনাশ করল ৬৫ বছরের এক বৃদ্ধ । জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে প্রথমে বাচ্চাটিকে ডাকা হয়, নিয়ে যাওয়া হয় গোশালায় আর সেখানেই প্রথমে শিশু কন্যা কে ধর্ষণ করে এবং পরে পাথর দিয়ে থেঁতলে খুন করে, তারপর দেহ লুকিয়ে রাখতে গোবর চাপা দেয়। এই ঘটনার পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে , পরে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটি স্পষ্ট হয়। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি থানায় অভিযোগ জানাই এবং অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানায়।
ঠিক এই ঘটনার পরে প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে(POCSO Case) যদিও ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তবে স্থানীয় বাসিন্দারা বিচারের দাবি তুলেছে তীব্রভাবে। গ্রেপ্তার করে পুলিশ ওই বৃদ্ধকে , এবং তদন্ত করে শিশুটির দেহ উদ্ধার করে।
শুক্রবার সন্ধ্যায় যখন ছোট্ট মেয়েটির ক্ষতবিক্ষত দেহ গ্রামে পৌঁছায় ,তখন মুহূর্তে শোকোস্তব্ধ কান্না, আর্তনাদ আর উত্তেজনায় থমথমে হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের ঝাঁপিয়ে পড়ে এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় বাধ্য হন পুলিশ । পুণে গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ সিংহ গিল জানিয়েছেন, ১৫ দিনের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হবে এবং মামলার বিচার হবে ফাস্টট্র্যাক কোর্টে। তদন্তে কোনও গাফিলতি রাখা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু প্রশাসনের আশ্বাসেও শান্ত হচ্ছে না এলাকাবাসী । স্থানীয়দের একাংশের বক্তব্য, অতীতের বহু ঘটনায় দ্রুত বিচারের প্রতিশ্রুতি মিললেও শেষ পর্যন্ত বিচার পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। তাই এবারও অনিশ্চয়তার ভয় তাড়া করছে পরিবার ও প্রতিবেশীদের। তবে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা এলাকা। অভিযুক্ত বৃদ্ধকে হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।


