28.8 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

CJP-র আন্দোলনে এবার হলিউডের সমর্থন! পাশে দাঁড়ালেন জন কুস্যাক

নয়াদিল্লি: ককরোচদের আন্দোলন (CJP protest) এবার দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্দোলনের সমর্থনে মুখ খুললেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন কুস্যাক (John Cusack)। নিজের এক্স হ্যান্ডেলে বুকারজয়ী লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়ের লেখা একটি প্রবন্ধ শেয়ার করে তিনি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

অরুন্ধতী রায়ের ‘Cockroach Democracy: Unarmed and Dangerous’ শিরোনামের প্রবন্ধটি শেয়ার করে জন কুস্যাক ক্যাপশনে লেখেন, “Beautiful news from my favorite fellow cockroach.” তাঁর এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে ভারতীয় ইস্যুতে জন কুস্যাকের (John Cusack) সরব হওয়া এই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে ভারতীয় পড়ুয়াদের সমর্থন করেছিলেন। সে সময় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের সমালোচনাও করেছিলেন এই হলিউড অভিনেতা।

X link: https://x.com/johncusack/status/2080146097842831591?s=20

বলা বাহুল্য, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই ছাত্র আন্দোলনে তোলপাড় সমগ্র দেশ। লক্ষাধিক সংখ্যায় ছাত্র-যুবরা গত ২০ জুলাই সিজেপির ‘সংসদ চলো’ অভিযানে সামিল হয় (CJP protest) । পুলিশের লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাসের শেল তাঁদের শরীরে প্রভাব ফেললেও মনের জোর আরও বাড়িয়ে দেয়।

বর্তমানে এটি আর শুধুমাত্র সিজেপি বা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলনকে (CJP protest) সমর্থন জানাচ্ছেন দেশের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়, সঙ্গীতশিল্পীরা। ধীরে ধীরে এগিয়ে এসেছে বলিউডও। সংসদে অবশেষে চর্চায় উঠে এসেছে দিল্লির যন্তর মন্তরে গত দেড় মাস ধরে অবস্থানরত ‘ককরোচ’-দের দাবী। অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে দাবী পূরণ না হলে আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিজেপি। এই আবহে কুস্যাকের (John Cusack) পোস্ট সিজেপির মনোবল আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন