28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

হাতে ডিম, ডিজেতে বাজছে “মাছ চোর”! NIA অফিসের বাইরে শওকতকে নিয়ে ব্যঙ্গ-উৎসব

কলকাতা: জুম্মাবারের রাতে রুবি মোড় থেকে গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা (Saokat Molla)। শনিবার তাঁকে দুপুর ২ টো নাগাদ ব্যাঙ্কশাল আদালতে তোলার কথা। তার আগে এনআইএ দফতরের সামনে ডিজেতে “মাছ চোর” গান আর হাতে ডিম নিয়ে অপেক্ষা করছিলেন ভাঙড় থেকে আগত মানুষেরা। এনআইএ দফতর থেকে দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ শওকতকে (Saokat Molla) ব্যাঙ্কশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এনএইএ অফিস থেকে শওকতকে বের করা মাত্র ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে ভিড় জমানো জনতা। কেন্দ্রীয় বাহিনীর আঁটসাঁট নিরাপত্তায় গাড়িতে করে শওকতকে (Saokat Molla) দফতর থেকে বের করা হয়। সেই গাড়ি ধাওয়া করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে জনতা। অন্যদিকে জনরোষের সম্ভাবনায় ব্যাঙ্কশাল আদালত চত্বরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এনএইএ দফতরের মত ব্যাঙ্কশাল আদালতের বাইরেও জমায়েত করেছে মানুষ। আদালত চত্বরে শওকতের ফাঁসির দাবী জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ৪ ঠা মার্চ ভাঙড়ে বোমা বিস্ফোরণকান্ডে জাতীয় গোয়েন্দা সংস্থার নিশানায় ছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। দীর্ঘ লুকোচুরির পর শুক্রবার রাতে রুবি মোড় এলাকা থেকে অবশেষে গ্রেফতার হন শওকত মোল্লা। প্রসঙ্গত, ৪ জুন ভোরে তদন্তকারী দল শওকত মোল্লার (Saokat Molla) বাড়িতে পৌঁছলেও বাড়ি তালাবন্ধ পাওয়া যায়।

এরপর আশপাশ ও তাঁর কার্যালয়ে তল্লাশি চালানো হয় এবং তাঁর ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাঁকে আটক করা হয়। তবে প্রাক্তন বিধায়কের সন্ধান মেলেনি। পরে তাঁর স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন