28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

মোদীর সফরের আগেই বাংলার জন্য মেগা উপহার!

Aaj India Desk,কলকাতা: আজ নবান্নের বৈঠক থেকে সরাসরি পশ্চিমবঙ্গে রেল ও পরিকাঠামো উন্নয়নে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে বৈঠকের পর জানানো হয়েছে, রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৬১টি রেল প্রকল্পের অনুমোদন মিলেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে ১০২টি অমৃত ভারত স্টেশন তৈরি বা আধুনিকীকরণ করা হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যানজট কমে এবং যাতায়াত আরও সহজ হয়।

অন্যদিকে কলকাতা মেট্রোর জন্যও বড় সুখবর এসেছে। আগামী পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন ট্রেন বা রেক যুক্ত হবে। এর ফলে মেট্রো পরিষেবা আরও দ্রুত ও উন্নত হবে।পাশাপাশি শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন প্রকল্প। এই ট্রেন চালু হলে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি পৌঁছানো যাবে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটি বিশেষ পণ্যবাহী রেল করিডর তৈরি হবে, যার মাধ্যমে দ্রুত মাল পরিবহণ করা সম্ভব হবে। কলকাতায় এসে রেলমন্ত্রী প্রথমে মেট্রো সফর করেন। পরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করায় বাংলার উন্নয়নের গতি আরও বাড়বে।তিনি এও বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা বহু প্রকল্প এবার খুব দ্রুত কাজ হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন