36 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

নাকা চেকিংয়ের আড়ালে মহিলাকে হেনস্তা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক তৃনমূল!

Aaj India Desk, হুগলি : গতকাল বাংলার প্রথম দফার ভোটপর্ব সম্পন্ন হয়। তা নিয়ে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর মধ্যেই নির্বাচনের আবহে হুগলির (Hooghly) আরামবাগে গতকাল গভীর রাতে একটি নাকা চেকিংকে কেন্দ্র করে তৈরি হল নতুন বিতর্ক।

কী ঘটেছিল ঘটনাস্থলে ?

বৃহস্পতিবার রাতের একটি রুটিন নাকা চেকিং চলাকালীন তৃণমূল প্রার্থী ও সাংসদ মিতালি বাগকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একটি স্থানীয় অনুষ্ঠানে যোগ দেয়ার পর ফিরে আসার পথে হুগলির (Hooghly) আরামবাগে নাকা চেকিংয়ের মুখে পড়েন মিতালি। অভিযোগ অনুযায়ী, সেই সময় তাঁকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।

‘মেয়ে হওয়ার প্রমাণ দিতে হবে?’

মিতালি বাগের দাবি, তাঁর কাছে কোনও সন্দেহজনক কিছু ছিল না। তবুও তাঁকে অযথা হয়রানি করা হয়েছে। ঘটনার পর আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন সাংসদ। তিনি বলেন, “এই রাতে আমায় মেয়ে হওয়ার প্রমাণ দিতে হবে?” তাঁর আরও অভিযোগ, তল্লাশির সময় সেখানে কোনও মহিলা পুলিশ কর্মী উপস্থিত ছিলেন না, যা নিয়মবিরুদ্ধ।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব

ঘটনার পর তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে। দলের দাবি, ইচ্ছাকৃতভাবে তৃনমূলের একজন মহিলা প্রার্থীকে এভাবে হেনস্তা করা হয়েছে।তৃণমূলের বক্তব্য, একদিকে বিজেপি নারী সুরক্ষার কথা বললেও অন্যদিকে তাদের ‘বি টিম’ এই ধরনের আচরণ করছে যা নারী সম্মানের পরিপন্থী।

এই ঘটনাকে ঘিরে বিজেপির নির্বাচনী প্রচার ও তাঁদের কেন্দ্রীয় বাহিনীর মাঠপর্যায়ের কার্যকলাপের মধ্যে সামঞ্জস্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের কথা বলছেন। অন্যদিকে তল্লাশি প্রক্রিয়ায় নারীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। এই ঘটনায় কমিশনের কাছে অভিযোগ জানালো হলেও তাদের তরফে এখনও পর্যন্ত বিশদে কিছু জানানো হয়নি। তবে পুরো বিষয়টি নিয়ে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন