31 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

ফের ২১ দিনের প্যারোল! কেন বারবার জেলের বাইরে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত রাম রহিম ?

Aaj India Desk, নয়া দিল্লি : ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে (Gurmeet Ram Rahim Singh) ফের ২১ দিনের ফার্লো দেওয়া হয়েছে। হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে এবার তিনি সিরসায় ডেরা সচ্চা সৌদার সদর দফতরে যাবেন। এই নিয়ে সর্বশেষ এই ২১ দিনের ছাড়-সহ মোট ১৭ বার জেল থেকে অস্থায়ীভাবে মুক্তি পেলেন রাম রহিম।

আবার জেলের বাইরে রাম রহিম

সুনারিয়া জেল থেকে মুক্তির পর রাম রহিমের (Gurmeet Ram Rahim Singh) সিরসার ডেরায় যাওয়ার কথা। আগের কয়েকটি অস্থায়ী মুক্তিতে তাঁকে উত্তরপ্রদেশের বাগপতের বরনাওয়া আশ্রমে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এবার ফের সিরসার সদর দফতরই তাঁর গন্তব্য। এই নিয়ে টানা তৃতীয়বার সিরসার ডেরায় থাকার অনুমতি পেলেন ডেরা প্রধান।

২০ বছরের সাজা, তবু বারবার ছাড়?

২০১৭ সালে দুই মহিলা শিষ্যকে ধর্ষণের ঘটনায় বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। দুটি মামলায় তাঁকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজা পরপর কার্যকর হওয়ার নির্দেশ থাকায় মোট ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। এই মামলায় তাঁর সাজা ঘোষণার পর হরিয়ানা ও পঞ্জাবের একাধিক এলাকায় ব্যাপক হিংসা ছড়িয়েছিল। রাম রহিমের বিপুল সংখ্যক অনুগামী থাকায় তাঁর প্রতিটি অস্থায়ী মুক্তিই নতুন করে নজর কাড়ে।

ধর্ষণ মামলার পাশাপাশি খুনের সাজাও

শুধু ধর্ষণের মামলাই নয়, ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের মামলাতেও রাম রহিম যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যাকাণ্ডেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। অর্থাৎ একাধিক গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত এই ডেরা প্রধানকে ফের ২১ দিনের জন্য জেলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ফার্লো নিয়ে ফের প্রশ্ন

প্যারোল বা ফার্লোর মাধ্যমে রাম রহিমের (Gurmeet Ram Rahim Singh) বারবার অস্থায়ী মুক্তি নিয়ে অতীতেও রাজনৈতিক ও জনমহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হরিয়ানা ও পঞ্জাবে তাঁর বড় জনসমর্থন এবং নির্বাচনের সময়ের সঙ্গে অস্থায়ী মুক্তির সময়কাল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবারও সেই প্রশ্নই সামনে এসেছে। একাধিক গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত একজন বন্দিকে বারবার অস্থায়ী মুক্তি দেওয়ার ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য, আর রাম রহিমের ক্ষেত্রে সেই ছাড় বারবার কীভাবে মিলছে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন