38.5 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

কালীঘাট থেকে কুরুক্ষেত্র? গীতার উদ্ধৃতিতে কুণালের খোঁচা, নিশানায় কারা?

কলকাতা: লোকসভায় ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই এনডিএ শিবিরে নাম লেখাতে চলেছেন। সংখ্যাগরিষ্ঠ সাংসদ হারিয়ে তাই সমাজমাধ্যমে আবেগঘন পোস্টের ঘনঘটা কুণালের (Kunal Ghosh)। সোমবারই এক্সে পোস্ট করেছিলেন, “আমি হয়ত অনেকের কাছে খারাপ। কিন্তু এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় নিজের অঙ্ক কষে পালাব।” তিনি আরও লিখেছিলেন “দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই। আমি কুণাল ঘোষ। যাঁরাই থাকবেন দিদির সঙ্গে, সহযোদ্ধা হিসেবে আছি।”

বিদ্রোহীদের প্রতাপে যখন যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তখন তিনি যে মমতার ছায়াসঙ্গী হিসেবেই থাকবেন একাধিকবার স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। এবার সমাজমাধ্যমে তাঁর টাইমলাইনে উঠে এল গীতার উদ্ধৃতি। যেখানে লেখা, “ওরা সংখ্যায় আমাদের থেকে বেশী, মাধব”। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন,”ওরা সবাই হারবে পার্থ”। সংখ্যায় যতই বেশী হোক, ক্ষমতায় যতই বড় লাগুক, অধর্মের পথে থাকলে পরাজয় নিশ্চিত। যারা সত্যের পথ আঁকড়ে ধরে, সর্বদা তাদেরই জয় হয়।”

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2064182295540744393

লোকসভা ২০ জন সাংসদ বিরোধী শিবিরে যোগ দেওয়া বিদ্রোহীদের কার্যত ‘কৌরব পক্ষের’ সঙ্গে তুলনা করেছেন কুণাল (Kunal Ghosh), তা বলাই যায়। বলা বাহুল্য, ২০১৩ সালে সারদা কান্ডের মামলায় গ্রেফতার হয়েছিলেন এই কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেইসময় তাঁকে কার্যত ব্রাত্য করে দিয়েছিল তৃণমূল। দলের নেতাদের নিজের দুর্দিনে পাশে পাননি, এই কথা বহুবার বলতে শোনা গিয়েছে তাঁকে। তবে দলের খারাপ সময়ে যে তিনি ছেড়ে যাচ্ছেন না, বারবার সেই কথাই বলছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন