28 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

রাজ্যের ১৫২ টি আসনের জন্য শুরু প্রথম দফার ভোট !

কলকাতা : সকাল ৭ টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার (First Phase) ভোটগ্রহন। এই দফায় রাজ্য জুড়ে ১৬ টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার কেন্দ্রে মোট ১৫২ টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র হলো নন্দীগ্রাম। পাশাপাশি আকৃতি অনুযায়ী সবচেয়ে বড় নির্বাচনী কেন্দ্র হিসেবে কালিম্পংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দার্জিলিং, আলিপুরদুয়ার, করনদিঘি, কোচবিহার দক্ষিণ ও প্রথম দফার ভোটে গুরুত্বপূর্ন কেন্দ্র হয়ে উঠেছে।

কমিশন সূত্র জানা গিয়েছে, প্রথম দফার (First Phase) ভোটে ভোটারদের নিরাপত্তা রক্ষায় মোট ৪৪,৩৭৬ টি বুথে রাজ্যে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। স্পর্শকাতর হিসেবে চিহ্নিত প্রায় ১৫,০০০ বুথে থাকছেন বিশেষ মাইক্রো অবজারভার। ১৬ টি জেলায় মোট ৪০,৯২৮ জন পুলিশকর্মীও পাঠানো হয়েছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং কুইক রেসপন্স টিম প্রস্তুত করা হয়েছে, যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

নিরাপত্তা জোরদার করতে প্রতিটি বুথের বাইরে সাদা চক দিয়ে ১০০ মিটারের একটি লক্ষণরেখাও টানা হয়েছে। এই গণ্ডির মধ্যে ভোটার ও অনুমোদিত ব্যক্তি ছাড়া প্রবেশ ও ভিড় নিষিদ্ধ করেছে কমিশন। পাশাপাশি হিংসার ঘটনায় ভোটারদের দ্রুত সহায়তার জন্য সরাসরি যোগাযোগ করার পরামর্শ ও বেশ কিছু হেল্পলাইন নম্বর (033-2200-1032, 033-2200-1026) দিয়েছে কমিশন।

উল্লেখ্য, ২০০১ সালের পর আর কখনও বাংলায় এত কম দফায় বিধানসভা ভোট হয়নি। ২০২১ সালে শেষ বিধানসভা নির্বাচন মোট আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। এই বছর বিধানসভা নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সচেষ্ট বলে জানিয়েছে কমিশন।

বিধানসভার প্রথম দফায় (First Phase) মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে ১৬৭ জন মহিলা প্রার্থী। অন্যদিকে SIR এ বহু নাম বাদ পড়ায় এই ১৫২ টি আসনের মোট ভোটারসংখ্যা ৩,৬০,৭৭,১৭১ জন। মডেল বুথগুলিতে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বসার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

এই সাতসকাল বেলাতেই বহু জায়গায় ভোটার স্লিপ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ। আপাতত বেশ কিছু কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে, তবে ভোট শুরু হওয়ার আগেই মুর্শিদাবাদে ডোমকলে ঢিল ছোঁড়াছুড়ি ও হামলার ঘটনা সামনে এসেছে। কমিশন জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন