29 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

স্বাধীনতার পর প্রথমবার! বাংলার ভোটে এত বাহিনী কেন জানেন?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় প্রশাসনের তরফে এত পরিমাণ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Forces) মোতায়েন করা হয়েছে, যা স্বাধীনতার পর এই রাজ্যে আর কখনও দেখা যায়নি।

সূত্রের খবর, প্রথম দফার ১৫২ আসনের ভোটে মোতায়েন করা হয়েছে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Forces) । অর্থাৎ, মোটামুটি আড়াই লাখ নিরাপত্তা কর্মী ভোটকেন্দ্র, বুথ, স্পর্শকাতর এলাকা এবং টহলদারির দায়িত্বে থাকবেন। দ্বিতীয় দফায় তৃণমূলের শক্ত ঘাঁটি এলাকায় ভোট হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও সূত্রের খবর।

পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক মণিপুর সংঘাতের চূড়ান্ত পর্যায়ে সেখানে মোতায়েন ছিল ২৮৮ কোম্পানি বাহিনী (Central Forces) । আর পশ্চিমবঙ্গে এবার প্রায় তার সাড়ে আট গুণ বেশি বাহিনী নামানো হয়েছে। আবার ২০১৩ সালে মাওবাদী প্রভাবিত বস্তার অঞ্চলে নির্বাচনের সময় মোতায়েন ছিল ৬০০ কোম্পানি বাহিনী, তারপরেও পশ্চিমবঙ্গে তার প্রায় চার গুণ ছাড়িয়ে গেছে।

জেলাভিত্তিক বিশেষ প্রস্তুতি

  • মুর্শিদাবাদ
    সবচেয়ে বেশি নজরে মুর্শিদাবাদ। এখানে মোতায়েন করা হয়েছে ২৮৮টি কুইক রেসপন্স টিম (QRT)। রাজনৈতিক উত্তেজনা, ভোটার তালিকা বিতর্ক এবং সংবেদনশীল বুথের কারণে এই জেলায় অতিরিক্ত বেশি নিরাপত্তা রাখা হয়েছে।
  • পূর্ব মেদিনীপুর
    দ্বিতীয় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। এখানে রয়েছে ২৫৩টি কুইক রেসপন্স টিম (QRT)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা হওয়ায় রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু এই এলাকা।
  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার
    উত্তরবঙ্গের সীমান্তবর্তী ও পাহাড়ি জেলাগুলিতে বাহিনীর টহল, নাকা চেকিং এবং অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
  • মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
    ভোটার তালিকা ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে এই জেলাগুলিতেও বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি।
  • পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম
    জঙ্গলমহল এলাকায় গ্রামাঞ্চল ও দুর্গম বুথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে ফ্ল্যাগ মার্চ ও রুটমার্চ।
  • পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম
    রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় বুথভিত্তিক নজরদারি, টহল এবং দ্রুত হস্তক্ষেপকারী বাহিনী সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

সার্বিক চিত্র

প্রথম দফার ভোটের জন্য শুধু বাহিনী (Central Forces) মোতায়েনই নয়, রাজ্যজুড়ে পাঠানো হয়েছে ২,১৯৩টি কুইক রেসপন্স টিম। যে কোনও অশান্তি, অভিযোগ বা গোলমাল সামাল দেওয়ার জন্য সর্বদা তারা প্রস্তুত থাকবে। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা, নজরদারি ও প্রশাসনিক প্রস্তুতি এখন প্রায় যুদ্ধকালীন তৎপরতায় পৌঁছেছে। এবার ভোটের দিনে বুথে বুথে নিরাপত্তার নজির গড়তে চলেছে বাংলা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন