26 C
Kolkata
Thursday, September 24, 2026
spot_img

যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে আগুন! ঘুমন্ত ৯ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Aaj India Desk, উত্তরপ্রদেশ: গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway) উপর চলন্ত একটি বেসরকারি স্লিপার বাসে (Sleeper Bus) ভয়াবহ আগুন (Fire)। আগুনে পুড়ে মৃত্যু (Death) হয়েছে অন্তত ৯ জন যাত্রীর। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি দাউদাউ করে জ্বলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধারে সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল। আচমকাই বাসে আগুন ধরে যায়। সেই সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন এবং ধোঁয়া বুঝতে পেরে কয়েকজন যাত্রী কোনওরকমে বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেন।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর অনেকেই আতঙ্কে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, কয়েকজন যাত্রী নিজেদের জিনিসপত্র তো দূরের কথা, জুতো পর্যন্ত নিতে পারেননি।

ঘটনার ভয়াবহতার কথা জানিয়ে এক যাত্রী বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। আচমকা দরজায় ধাক্কার শব্দে তাঁর ঘুম ভাঙে। উঠে দেখেন, বাসের ভিতরে তখন তীব্র ধোঁয়া এবং ব্যাপক হইচই। কোনও কিছু নেওয়ার সুযোগ না পেয়ে শুধু ফোনটি হাতে নিয়েই বাস থেকে বেরিয়ে আসেন তিনি।

ওই যাত্রী আরও জানান, বাসের ভিতর এতটাই ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীরা একে অপরকে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত একজন তাঁকে টেনে বাসের বাইরে বের করে আনেন। তাঁর পিছনে থাকা বেশ কয়েকজন যাত্রী বেরোতে পেরেছিলেন কি না, তা তিনি জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কী কারণে বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন