34 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

শেষপর্যন্ত ফুটবলও! তৃণমূল প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে বেরল গুচ্ছ গুচ্ছ বল

Aaj India Desk, পূর্ব বর্ধমান: তৃণমূল (TMC) হারার পর একের পর এক জায়গা থেকে পার্টি অফিসগুলোতে রাখা সরকারি ত্রাণ (Government Relief) সামগ্রী বেরিয়ে আসছে। সেগুলি আবার কোন রাজনৈতিক দল নয়, স্থানীয় বাসিন্দারাই গিয়ে সেই ত্রাণের ত্রিপলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করছেন। এই ঘটনাকে গুলিকে ঘিরে অভিযোগ উঠছিল যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন নেতা,বিধায়করা ত্রানের সমস্ত জিনিস চুরি (Theft) করে নিয়েছে।

এর মধ্যেই এবার আরও একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে রবিবার সকাল থেকে তল্লাশি চালায় পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় পুলিশ কর্মকর্তাদের কার্যত চোক্ষুচড়ক গাছ হয়ে যায়। কারণ ভিতর থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল তো উদ্ধার হয়েছেই, সাথে কিছু ফুটবলও পাওয়া গেছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ত্রিপল ও ফুটবলগুলো সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য রাখা হলেও তা বিতরণ না করে বাড়িতেই মজুত করা হয়েছিল। শুধু বাড়ি নয়, প্রাক্তন বিধায়কের একাধিক গুদামেও একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। এত পরিমাণ সামগ্রী কীভাবে তাঁর কাছে এল এবং কেন সেগুলো মজুত করা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় তাঁর গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তথা কাটোয়ার ডাকাবুকো নেতা দিগন্ত পালকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন