33 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

ভোট মিটলেও অশান্তির আশঙ্কা! বঙ্গে কতদিন থাকবে কেন্দ্রীয় বাহিনী ?

Aaj India Desk, কলকাতা : নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অশান্তির আশঙ্কা পুরোপুরি কাটেনি পশ্চিমবঙ্গে। সেই পরিস্থিতিতেই রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর (CAPF Deployment) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। অক্টোবর পর্যন্ত বাহিনী মোতায়েন রাখার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদন সম্পূর্ণ খারিজ না করে আপাতত আরও এক মাসের জন্য বাহিনী রাখার অনুমোদন দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কোন বাহিনীর কত কোম্পানি ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে ২০ জুন পর্যন্ত মোট ৫০০ কোম্পানি সিএপিএফ (CAPF Deployment) মোতায়েন থাকবে। তার মধ্যে রয়েছে—

সিআরপিএফ (CRPF): ২০০ কোম্পানি

বিএসএফ (BSF): ১৫০ কোম্পানি

সিআইএসএফ (CISF): ৫০ কোম্পানি

আইটিবিপি (ITBP): ৫০ কোম্পানি

এসএসবি (SSB): ৫০ কোম্পানি

প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অশান্তি, সংঘর্ষ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক ঘটনার প্রেক্ষিতেই এই বাহিনী রাজ্যে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের উপর বাড়তি দায়িত্ব

কেন্দ্র বাহিনী মোতায়েনের (CAPF Deployment) পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে একাধিক প্রশাসনিক দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছে কেন্দ্র। বাহিনীর যাতায়াত, রসদ, লজিস্টিকস, আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা রাজ্যকেই করতে হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত খরচও রাজ্য সরকারকেই বহন করতে হবে।

কেন অক্টোবর পর্যন্ত বাহিনী চায় নবান্ন ? 

নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা, দলবদল এবং সংঘর্ষের অভিযোগ সামনে আসছিল। সেই কারণেই দুর্গাপুজোর সময় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখতে আগ্রহী ছিল নবান্ন। তবে কেন্দ্র আপাতত ২০ জুন পর্যন্তই মেয়াদ বাড়িয়েছে। এর পর বাহিনী তুলে নেওয়া হবে, নাকি ফের নতুন করে মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিস্থিতি অশান্ত থাকলে রাজ্য ফের কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন জানাতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন