36.8 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

ধ্বংসস্তূপের সামনে পৌঁছেও ঢুকতে পারলেন না! ফিরহাদকে কেন ফিরিয়ে দিল পুলিশ?

Aaj India Desk, কলকাতা: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ধসে পড়ার ঘটনায় উদ্ধারকাজ যখন জোরকদমে চলছে, তখন ঘটনাস্থলকে কেন্দ্র করে তৈরি হল নতুন রাজনৈতিক বিতর্ক। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পথে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) মাঝপথ থেকেই ফিরিয়ে দেয় পুলিশ। প্রশাসনের দাবি, পরিস্থিতির কথা বিবেচনা করেই তাঁকে ঘটনাস্থলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বুধবার দুপুরে তারাতলার ব্রেসব্রিজ এলাকায় নির্মীয়মাণ একটি গোডাউনের বিশাল লোহার কাঠামো ও কংক্রিটের অংশ আচমকা ভেঙে পড়ে। সেই সময় সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন। স্থানীয়দের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত শ্রমিক আটকে থাকতে পারেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। গ্যাস কাটার, ক্রেন ও ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আটকে পড়া শ্রমিকদের দ্রুত ও নিরাপদে বের করে আনার জন্য আলাদা করিডর তৈরি করা হয়েছে। পাশাপাশি একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে প্রশাসনিক সূত্রের দাবি, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরেই তাঁকে থামানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে ভিড় এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তাঁর সেখানে যাওয়া সমীচীন হবে না। পাশাপাশি জানানো হয়, কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সম্মানহানির সম্ভাবনা এড়াতেই তাঁকে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। ফলে দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেখানে প্রবেশ না করেই ফিরে যেতে হয় কলকাতার প্রাক্তন মেয়রকে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্য জুড়ে একাধিক তৃনমূল নেতাকে জনরোষের মুখোমুখি হতে হয়েছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের ডিম-জুতো ছুঁড়ে নিজেদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন জনতা। বাদ পড়েননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে দাপুটে নেতা জাহাঙ্গীর খান। ফলে সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কাতেই  ফিরহাদকে ঘটনাস্থলে যেতে বারণ করা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন