37 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

ধর্মভিত্তিক সহায়তা প্রকল্পে ইতি, মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

Aaj India Desk, কলকাতা: ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাসে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলির উপর এবার ইতি টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি মাস পর্যন্ত পরিষেবা চালু থাকলেও, আগামী মাস থেকেই বন্ধ হয়ে যাবে এই প্রকল্পগুলি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেন।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি আর চালু রাখা হবে না। তাঁর কথায়, চলতি মাস পর্যন্ত এই প্রকল্পগুলির সুবিধা মিললেও, আগামী মাস থেকে সেগুলি বন্ধ করে দেওয়া হবে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের জেরে ইমাম-মোয়াজ্জেম ভাতা ও পুরোহিত ভাতার মতো প্রকল্পগুলিও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসে নবান্নে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে একাধিক প্রশাসনিক ও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন