28 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

“পোশাকেই কি নারীর সম্মান?” কৃতির পাশে দাঁড়িয়ে কঙ্গনার পুরোনো ছবি তুলে প্রশ্ন কুণিকার!

Aaj India Desk, মুম্বই : রাখি উপলক্ষে তৈরি একটি গয়নার বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে গত এক সপ্তাহ ধরে বিতর্ক চলছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটির সমালোচনা করার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এবার কৃতির পাশে দাঁড়িয়ে কঙ্গনাকেই পাল্টা নিশানা করলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ (Kunika Sadanand)। কয়েক বছর আগে রাখির বিজ্ঞাপনে কঙ্গনার একটি স্ট্র্যাপলেস পোশাক পরা ছবি পোস্ট করে তাঁর প্রশ্ন, “My dog is a dog and your dog is Tommy???”

কী নিয়ে বিতর্ক?

রাখি উৎসবকে সামনে রেখে একটি গয়নার সংস্থার বিজ্ঞাপনে দেখা যায় কৃতি শ্যাননকে। বিজ্ঞাপনে অভিনেত্রীর পরনে ছিল ব্রালেটের মতো একটি সিকুইন জ্যাকেট এবং স্কার্ট। রাখির মতো পারিবারিক উৎসবের বিজ্ঞাপনে এই ধরনের পোশাক কতটা উপযুক্ত, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে। এরপর কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে বিজ্ঞাপনটির সমালোচনা করেন।

কৃতির পাশে কুনিকা

কঙ্গনার মন্তব্যের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কুনিকা সদানন্দ (Kunika Sadanand)। তাঁর বক্তব্য, উৎসবের মূল বিষয় পোশাক নয়, বরং সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্ক, ভালোবাসা ও ঐতিহ্য।সোশ্যাল মিডিয়ায় কুনিকা লেখেন, “উৎসবের আসল তাৎপর্য পোশাকে নয়, বরং সেই ঐতিহ্যের প্রতি আপনার ভালোবাসা ও নিষ্ঠার মধ্যে নিহিত।”

পুরনো ছবি তুলে কঙ্গনাকে প্রশ্ন

তবে শুধু কৃতির হয়ে কথা বলেই থামেননি কুনিকা (Kunika Sadanand)। কঙ্গনারই কয়েক বছর আগের একটি রাখির বিজ্ঞাপনের ছবি তুলে ধরেন তিনি। সেই বিজ্ঞাপনে কঙ্গনাকে একটি স্ট্র্যাপলেস গাউন পরতে দেখা যায়।ছবিটি পোস্ট করে কঙ্গিনা-কেন্দ্রিক সমালোচনার জবাবে কুনিকা লেখেন, “My dog is a dog and your dog is Tommy???” এই মন্তব্যের মাধ্যমে কঙ্গনার সমালোচনার দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কুনিকার বক্তব্য, রাখি মূলত পারস্পরিক সুরক্ষা, ভালোবাসা ও পরিবারের বন্ধনের প্রতীক। তিনি জানান, তাঁর এবং তাঁর বোনের মধ্যেও রাখি বাঁধার রীতি রয়েছে। তাঁর কথায়, ভাই যেমন বোনকে রক্ষা করে, তেমনই বোনও ভাইয়ের সুরক্ষা ও মঙ্গলের জন্য প্রার্থনা করে। এমনকী পরিবারের অংশ হিসেবে পোষ্যদেরও এই ভালোবাসার পরিসরের মধ্যে রাখার কথা উল্লেখ করেছেন অভিনেত্রী।

‘নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা বন্ধ হবে কবে?’

বিতর্কের বৃহত্তর দিকটিও তুলে ধরেছেন কুনিকা। তাঁর প্রশ্ন, “কতদিন অবধি নারীদের কী পরতে হবে সেটা বলে দেবে অন্যরা?” তাঁর বক্তব্য, সময়ের সঙ্গে ফ্যাশনের পরিবর্তন স্বাভাবিক। কিন্তু একজন নারীর প্রতি সম্মান তাঁর পোশাকের ভিত্তিতে বিচার করা উচিত নয়।

রাখির বিজ্ঞাপনকে কেন্দ্র করে কৃতি শ্যাননের পোশাক নিয়ে শুরু হওয়া বিতর্ক তাই এখন কেবল একটি বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতার প্রশ্নে আটকে নেই। নারী কী পরবেন, উৎসবের বিজ্ঞাপনে পোশাকের ‘উপযুক্ততা’ কীভাবে নির্ধারিত হবে এবং একই ধরনের পোশাক নিয়ে ভিন্ন সময়ে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে কি না সেই প্রশ্নও সামনে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন