33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

জানেন কেমন দেখতে হবে ভারতের প্রথম বুলেট ট্রেন? সামনে এলো ফার্স্ট লুক

Aaj India Desk,নয়াদিল্লি: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে চলতি বছরেই ১৭৩ বছরে পা দিল ভারতীয় রেল। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই রেলের যাত্রা সময়ের সঙ্গে বদলে দিয়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা। স্টিম ইঞ্জিন থেকে ডিজেল, তারপর ইলেকট্রিক ট্রেন প্রযুক্তির প্রতিটি ধাপের সাক্ষী থেকেছে ভারতীয় রেল। আর এবার সেই দীর্ঘ ইতিহাসে যুক্ত হতে চলেছে আরও এক নতুন অধ্যায় বুলেট ট্রেন (Bullet Train)।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এল ভারতের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক। সোমবার রেল মন্ত্রকের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেলের অত্যাধুনিক ট্রেনের নকশা।

নয়া দিল্লিতে রেল মন্ত্রকের সদর দপ্তর রেল ভবন-এর ৪ নম্বর গেটে টাঙানো হয়েছে সেই ছবিও। মুহূর্তের মধ্যেই তা নজর কেড়েছে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষের।

প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, ট্রেনটির ডিজাইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অ্যারোডায়নামিক প্রযুক্তিকে। অর্থাৎ, উচ্চ গতিতে চলার সময় যাতে বাতাসের বাধা কম হয় এবং ট্রেন আরও দ্রুত ও নিরাপদে চলতে পারে, সেই লক্ষ্যেই তৈরি হয়েছে এই নকশা। ট্রেনের সামনের অংশ অনেকটাই বিমানের মতো তীক্ষ্ণ আকৃতির, যা আন্তর্জাতিক মানের বুলেট ট্রেনগুলির সঙ্গে অনেকটা মিল পাওয়া যাবে। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীস্বাচ্ছন্দ্যের দিক থেকেও এই ট্রেন বিশ্বমানের হতে চলেছে বলেই দাবি রেল মন্ত্রকের।

জানা গিয়েছে, মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরই হবে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প। প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেন চলবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার পর্যন্ত গতিতে। ফলে বর্তমানে যেখানে মুম্বই থেকে আমেদাবাদ যেতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে, সেখানে বুলেট ট্রেন চালু হলে সেই সময় কমে দাঁড়াতে পারে প্রায় ২ থেকে ৩ ঘণ্টায়।

জাপানের বিখ্যাত শিনকানসেন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এই প্রকল্পে। ভারত ও জাপানের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই হাই-স্পিড রেল করিডোর।

ইতিমধ্যেই প্রকল্পের একাধিক অংশে দ্রুত গতিতে নির্মাণকাজ চলছে। রেল সূত্রে খবর, গুজরাতের বেশ কিছু অংশে ট্র্যাক বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে।রেল মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের ১৫ অগস্ট এই বুলেট ট্রেন পরিষেবার উদ্বোধন হতে পারে। স্বাধীনতা দিবসের দিনই দেশের পরিবহণ ব্যবস্থায় নতুন ইতিহাস গড়তে চাইছে কেন্দ্র সরকার। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, সেই দিনই প্রথমবারের জন্য ভারতের মাটিতে ছুটবে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন