33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর? সপ্তম বেতন কমিশনে বাড়তে পারে বেতন!

Aaj India Desk,কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার নতুন বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এ দিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলেই জানানো হয়েছে।

তবে ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul) জানান, রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার লক্ষ্যেই সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হবে।জানা গিয়েছে খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। যদিও কমিশন কবে থেকে কাজ শুরু করবে বা নতুন বেতন কাঠামো কবে কার্যকর হতে পারে সেই নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা সামনে আসেনি।

রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি বহুদিনের। সেই দাবিকে সামনে রেখে দীর্ঘ আইনি লড়াই থেকে শুরু করে রাস্তায় আন্দোলন সবই হয়েছে গত কয়েক বছরে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেই বিতর্ক। কখনও মিছিল, কখনও বিক্ষোভে সামিল হয়েছে সরকারি কর্মচারীরা।

সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শিল (Debashis Shil) বলেন, রাজ্য সরকারের উপর তাঁদের আস্থা রয়েছে। তাঁর কথায়,মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই ডিএ নিয়ে সদর্থক সিদ্ধান্ত নেবেন বলেই তাঁরা বিশ্বাস করেন। একই সঙ্গে শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ধৈর্য রাখার আবেদনও জানান তিনি।

শুধু তাই না পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করতেও জোর দেওয়া হচ্ছে। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রস্তুতি চলছে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন