31 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে কবে, জানাল নবান্ন

Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojona) টাকা পাওয়ার অপেক্ষায় থাকা মহিলাদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে ১০ জুলাইয়ের পর যাঁরা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাঁদের টাকা কবে থেকে মিলবে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। এবার সেই বিষয়ে সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Sumana Sarkar) জানিয়েছেন, অগস্ট মাসেই অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ, পুরনো উপভোক্তারা চলতি মাসেই সরকারি আর্থিক সাহায্য পেতে চলেছেন।

তবে ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে এখনও কিছু সরকারি প্রক্রিয়া বাকি রয়েছে। নতুন করে জমা পড়া কোনও ফর্মই সরাসরি অনুমোদন করা হচ্ছে না। আগে আবেদনকারীর দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এরপর নথি ও যোগ্যতা যাচাই করে তবেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। সব ধাপ শেষ হওয়ার পরই নতুন উপভোক্তার তালিকায় নাম যুক্ত হবে।

নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার সময়সীমা নিয়ে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু বলেন, “আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (Enquiry) হয়, এরপর যাচাই (Verification) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।”

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ আবেদন যাচাইয়ের সময় বাদ পড়েছে। তবে এর মানেই যে তাঁদের আর কোনও সুযোগ নেই, তা নয়। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে যাঁদের আবেদন আটকে গিয়েছে, তাঁদের প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তাই ১০ জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। সরকারি যাচাইয়ের কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। রাজ্যের দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছনোর কথা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন