27.1 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

দিল্লি যাননি! বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনা ওড়ালেন এই তৃণমূল সাংসদ

কলকাতা: বিদ্রোহীদের পাল্লা দিনদিন ভারী হচ্ছে। তৃণমূলের শিরে সংক্রান্তিতে অবশিষ্ট সাংসদদের নিয়েও চলছে জোর জল্পনা। এই আবহে বিদ্রোহীদের দলে যোগ দিচ্ছেন প্রতিমা মন্ডলও (Pratima Mandal) , বিজেপির সঙ্গেও রয়েছেন যোগাযোগে এমন জল্পনা শুরু হয়। তবে সব জল্পনা মিথ্যে বলে সাফ জানিয়ে দিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা। শুধু তাই নয়, তিনি দাবি করেন, “আমি দিদির সঙ্গেই আছি। ৪ জুনের পর দিল্লিতে যাইনি। আমাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

প্রতিমা জানান, তৃণমূলের প্রতীকেই তিনি তিনবার নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে প্রায় ৪ লক্ষ ৭০ হাজার ভোটে জয়ী হয়েছেন। তাই ২০২৯ সাল পর্যন্ত সাংসদ হিসেবে মানুষের জন্য কাজ করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব বলে মনে করছেন।

তবে তাঁর বক্তব্যে নতুন একটি তথ্যও সামনে এসেছে। প্রতিমা (Pratima Mandal) স্বীকার করেছেন যে, অন্য পক্ষ থেকে তাঁকে দিল্লিতে আসার জন্য একাধিকবার ফোন করা হয়েছিল এবং যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। যদিও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেই দাবি করেছেন। তাঁর কথায়, “আমার কাছে ফোন এসেছিল, যোগাযোগের চেষ্টা হয়েছিল। কিন্তু আমি কোথাও যাইনি।”

অভিষেককে কটাক্ষ

পাশাপাশি, বিরোধী দলনেতা ও বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার বিমানে যাতায়াত নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে প্রতিমা (Pratima Mandal) বলেন, “হ্যাঁ, এটা সত্যি। উনি এভাবেই যাতায়াত করেন। আমি মিথ্যা বলব না।” শুধু তাই নয়, তিনি স্বীকার করে নেন যে সাধারণ মানুষের একাংশ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তাঁর কথায়, “মানুষ এগুলো মেনে নেয়নি বলেই আজ তৃণমূল কংগ্রেস এই অবস্থায় এসে পৌঁছেছে, যেখানে আমরা সরকার গঠন করতে পারিনি।”

প্রতিমা মণ্ডলের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের প্রতি আনুগত্যের বার্তা দেওয়ার পাশাপাশি নেতৃত্বের কিছু সিদ্ধান্ত নিয়ে জনমানসে তৈরি হওয়া অসন্তোষের কথাও কার্যত প্রকাশ্যে স্বীকার করলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন